এক্সপ্লোর

India vs Pakistan: সূর্যকুমারই হয়ে গেলেন পাকিস্তানের বিস্ময় স্পিনার! টি-২০ বিশ্বকাপের আগে অভিনব মহড়া ভারতের

SuryaKumar Yadav: উসমান তারিক । পাকিস্তানের অফস্পিনারের অদ্ভুত অ্যাকশন হইচই ফেলে দিয়েছে ।

কলম্বো: তিনি ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন । এমনই যে, ভারতীয় দলে তাঁকে নিয়ে চর্চা তো চলছেই, সেই সঙ্গে তাঁকে সামলানোর অঙ্ক সাজানোও তৈরি করছে টিম ইন্ডিয়া । স্বয়ং ভারত অধিনায়ক প্র্যাক্টিসের তাঁকে অনুকরণ করে বোলিং করে সাড়া ফেলে দিলেন । 

উসমান তারিক । পাকিস্তানের অফস্পিনারের অদ্ভুত অ্যাকশন হইচই ফেলে দিয়েছে । তাঁকে সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যাটাররা । আর অশ্বিন থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁকে নিয়েই আলোচনা করছেন । তাঁর বিরুদ্ধে ভারতীয়দের অনুশীলন যেন ঠিকমতো হয়, তা নিশ্চিত করতে সূর্যকুমার ভারতের নেটে শনিবার তাঁর অ্যাকশন নকল করে বোলিং করলেন । ঈশান কিষাণরা সূর্যকুমারের বল খেলেই খেলেই তারিককে সামলানোর প্রস্তুতি সারলেন ।

উসমান তারিক । টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) যাঁকে সেরা বিস্ময় বলা হচ্ছে । যাঁর বোলিং অ্যাকশন ঘিরে বিতর্কের ঝড় । বল করার আগে যেভাবে থেমে যান, বল হোল্ড করে তারপর রিলিজ করেন, তা বৈধ কি না, এ নিয়ে ক্রিকেট বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছে ।

তারিকের বোলিং অ্যাকশন নিয়ে যাবতীয় জলঘোলা উড়িয়ে দিলেন পাক অধিনায়ক । সলমন আলি আঘা (Salman Ali Agha) জানিয়ে দিলেন, আইসিসি উসমান তারিকের বোলিং অ্যাকশনকে বৈধতা দিয়েছে । এ নিয়ে চর্চা তাই অর্থহীন!

কলম্বোয় ভারত ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সলমন বলেছেন, 'আইসিসি ওর অ্যাকশন দুবার পরীক্ষা করে ছাড়পত্র দিয়েছে । এত কথা কী নিয়ে হচ্ছে আমি জানি না । যাই হোক ও এসব নিয়ে চিন্তিত নয় । খেলা শুরু করার পর থেকে এসব দেখে আসছে । ওর অ্যাকশন নিয়ে কথা হচ্ছে । ও অভ্যস্ত হয়ে গিয়েছে ।' 

 

পাকিস্তানের বোলিং যে শুধু তারিক-নির্ভর নয়, সেটাও সাফ জানিয়ে দিয়েছেন সলমন । বলেছেন, 'আমাদের কাছে সব ক্রিকেটার সমান । আপনারা উসমান তারিককে এত বড় করে দেখিয়েছেন । ও ভাল বল করছে । আপনারা চাইলে ওকে ট্রাম্প কার্ড বলতেই পারেন ।'         

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shib Shankar Paul: ২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
IPL 2026: বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই গুজরাত টাইটান্সের ক্যাম্পে যোগ দিলেন গিল
বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই গুজরাত টাইটান্সের ক্যাম্পে যোগ দিলেন গিল
Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কি ধোনি? জল্পনা উসকে দিলেন...
ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কি ধোনি? জল্পনা উসকে দিলেন...
Suryakumar Yadav: জিতেশকে বাদ দিয়ে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্তটা কার ছিল? ফাঁস করলেন সূর্যকুমার
জিতেশকে বাদ দিয়ে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্তটা কার ছিল? ফাঁস করলেন সূর্যকুমার
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget