এক্সপ্লোর

Suryakumar Yadav: বুমরা জাতীয় সম্পদ, এই প্রজন্মের সেরা, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বললেন ভারত অধিনায়ক

T20 World Cup 2026: ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হলেন। তাঁকে প্রশংসায় ভরালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

আমদাবাদ: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ইতিহাসে লাসিথ মালিঙ্গা ও অনরিক নখিয়ার রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন যশপ্রীত বুমরা। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপে ৪০ উইকেট হয়ে গেল বুমরার। ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হলেন। তাঁকে প্রশংসায় ভরালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার বলেন, 'সঞ্জু আগের ম্যাচের পরই বলেছিল যে, ম্যাচের সেরার পুরস্কারটা বুমরার পাওয়া উচিত ছিল। ওর মতো বোলার এক প্রজন্মে একজনই আসে। আমি তো বলব ও দেশের সম্পদ। তবে ও জানে কী করতে হয়। কীভাবে করতে হয়। ও ওর কাজে সেরা। আশা করছি ও এভাবেই খেলে যাবে।'

পরপর দুটি টি-২০ বিশ্বকাপ জয়। বিশ্বাস হচ্ছে? সূর্য বলেছেন, 'বিষয়টা হজম করতে খানিকটা সময় লাগবে। তবে আজ যা হল অবশ্যই খুব খুশি। লম্বা সফর ছিল। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পর থেকেই শুরু হয়েছিল। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিল জয় ভাই (জয় শাহ)। রোহিত ভাই ও বাকিরাও ছিল। ওরা সকলে আমার ওপর বিশ্বাস রেখেছিল। দুর্দান্ত এই দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিল আমাকে। তারপর থেকে এখানকার রাস্তাটা ভীষণ লম্বা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা দীর্ঘ সফর। দারুণ একটা অনুভূতি।'

আরও বলেছেন, 'আমরা জানতাম যে, গত ২ বছর ধরে আমরা ভাল ক্রিকেট খেলছি এবং দারুণ হচ্ছে সব কিছু। ২০২৪ সালে যা কিছু ভাল করেছি, সেগুলিই অনুসরণ করার চেষ্টা করেছি। ছেলেদের সেই একই কথা বলেছি। বিশ্বকাপ জয়ের অনুভূতি কী সেটা বলেছি। দ্বিপাক্ষিক সিরিজে কীভাবে খেলতে চাই বলেছি। টি-২০ বিশ্বকাপে কী চিন্তাভাবনা নিয়ে খেলতে চাই সেটাও বলেছি। সেটা সকলের খুব ভাল লেগেছে। সকলে মানিয়ে নিয়েছে।'

যেভাবে খারাপ সময়ে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মাদের পাশে দাঁড়িয়েছেন সূর্য, তা ভারতের সাফল্যের অন্যতম রসায়ন। সূর্যকুমার বলছেন, ' ক্রিকেটারদের ওপর, ওরা কী করতে পারে তার ওপর বিশ্বাস রাখাটা জরুরি। সঞ্জু, অভিষেক, বরুণ এরা সবাই কী করতে পারে আমরা জানি। এ-ও জানি যে ওরা ম্যাচ উইনার। সঞ্জু যে সময়ে দলে এসেছে, সেটা একেবারে নিখুঁত। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) বিশ্বের এক নম্বর ক্রিকেটার। আমরা সব সময়ই জানতাম ওদের মধ্যে স্পেশ্যাল কিছু আছে। ফাইনালের চেয়ে বড় মঞ্চ হয় না। পাশাপাশি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), অক্ষর পটেল (Axar Patel) দীর্ঘদিন ধরে খেলছে। সাপোর্ট স্টাফেরা ওদের খেয়াল রাখে। ওদের দলে পাওয়াটা দারুণ ব্যাপার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket: আইপিএল খেলেই টেস্ট ম্যাচের সূচি, বোর্ডের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ গিল-গম্ভীরের
আইপিএল খেলেই টেস্ট ম্যাচের সূচি, বোর্ডের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ গিল-গম্ভীরের
Rinku Singh: রিঙ্কুর পাশে দাঁড়িয়ে কেকেআর সমর্থকদেরই একহাত নিলেন প্রাক্তন নাইট, কিন্তু কেন?
রিঙ্কুর পাশে দাঁড়িয়ে কেকেআর সমর্থকদেরই একহাত নিলেন প্রাক্তন নাইট, কিন্তু কেন?
IPL 2026: 'শেষ কবে ম্য়াচ জিতিয়েছ নিজে?', হার্দিককে খোঁচা প্রাক্তন নাইট তারকার
'শেষ কবে ম্য়াচ জিতিয়েছ নিজে?', হার্দিককে খোঁচা প্রাক্তন নাইট তারকার
Shapoor Zadran: মস্তিষ্কে সংক্রমণ, কথাবার্তা বন্ধ, দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগান ক্রিকেটার!
মস্তিষ্কে সংক্রমণ, কথাবার্তা বন্ধ, দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগান ক্রিকেটার!
Advertisement

ভিডিও

West Bengal Election 2026 : বিধানসভাভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ কমিশনের। Election Commission
ED Raid: বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির ED, বাইরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় ৪০ মিনিট
WB Assembly Election 2026: দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন বাগদার তৃণমূল প্রার্থী?
Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ২ | BJP-র বিষদাঁত ভাঙতে হবে : মমতা
Sange Suman ( ১৭.০৪.২৬) পর্ব ১ | দেবাশিস কুমারের ৫ ঠিকানায় ম্যারাথন তল্লাশি IT-র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Turtuk History: রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
LPG New Rules : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
Narendra Modi Rally Live Updates: দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
Pathirana Joins KKR: কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
Madhuparna Thakur: দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
Gold-Silver Price Today: অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
KKR Captain: ''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...
''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...", ম্য়ানেজমেন্টকে বার্তা বিশ্বজয়ীর
Howrah-Sealdah Train Cancel News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Embed widget