এক্সপ্লোর

T20 World Cup 2026: ছন্দে 'মিস্ট্রি স্পিনার', ভারত ম্যাচপূর্বে যুক্তরাষ্ট্রকে সহজে হারিয়ে দুইয়ে দুই করল পাকিস্তান

Pakistan vs USA: ৩২ রানে যুক্তরাষ্ট্রকে পরাজিত করল সলমন আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল।

কলম্বো: গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেই মুখ পুড়েছিল পাকিস্তানের (Pakistan vs USA)।  টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে ছিটকেই যেতে হয়েছিল তাদের। তবে এবার তার পুনরাবৃত্তি ঘটল না। যুক্তরাষ্ট্র বেশ খানিকটা লড়াইয়ের চেষ্টা করেছিল বটে। তবে ৩২ রানে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতে বিশ্বকাপে বেশ ভাল জায়গায় পাকিস্তান। উপরন্তু, ভারতের উদ্বেগ বাড়িয়ে সেই ম্যাচের আগেই ছন্দে পাকিস্তানের 'মিস্ট্রি স্পিনার' উসমান তারিক (Usman Tariq)।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হয়ে দুই ওপেনার দুরন্তভাবে শুরু করেছিলেন। দুইজনে মিলে দলকে অর্ধশতরানের গণ্ডি পার করান। তবে একেবারে পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া সাফল্য পান শ্যাডলি ভ্য়ান সাল্কউইক। সাঈম আয়ুবকে ১৯ এবং পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগাকে এক রানে ফেরান তিনি। তবে শাহিবজাদা ফারহান এবং বাবর আজম পাকিস্তান ইনিংসকে স্থিরতা প্রদান করেন।

শুরুটা খানিকটা মন্থর করলেও বাবর সময়ের সঙ্গে সঙ্গেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। অপরদিকে, ওপেনার ফারহান মাত্র ২৭ বলে ৫০ রান করেন। তবে জলপানের বিরতির পরেই সাফল্য পায় যুক্তরাষ্ট্র। পরপর ওভারে বাবর আজম (৪৬) এবং ফারহান (৭৩) সাজঘরে ফেরেন। এরপরে শাদাব খান দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। তিনি বেশ কয়েকটি ভাল শট খেলেন। তবে ফের ম্যাচে কামব্যাক করে যুক্তরাষ্ট্র। একই ওভারে শাদাব (৩০) ও ফাহিম আশরাফকে ফেরান শ্যাডলি। ভারত ম্যাচে চার উইকেট নেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধেও চার উইকেট নেন তিনি। ২০ ওভারে নয় উইকেটে ১৯০ রানে নিজেদের ইনিংস শেষ করে পাকিস্তান।

জবাবে ব্যাটে নেমে দুই মার্কিন ওপেনার আন্দ্রেস ঘস এবং একদা পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা শায়ান জাহাঙ্গির শুরুটা ভালই করেন। তবে মহম্মদ নওয়াজ বল হাতে নিয়ে সেই পার্টনারশিপ ভাঙেন। ঘস ফেরেন ১৯ রানে। অধিনায়ক মোনাঙ্ক পটেল তিন রানের বেশি করতে পারেননি। শায়ানও অর্ধশতরানের ঠিক আগে ৪৯ রানে সাজঘরে ফেরেন।

মিলিন্দ কুমার ও শুভম রনজনে ৫৪ রানের পার্টনারশিপে দলকে টেনে তোলার চেষ্টা করেন। এই সময়ই শুরু হয় উসমান তারিকের জাদু। পাকিস্তানের এই স্পিন বোলার কিছুদিন আগেও জাতীয় দলের আশেপাশে ছিলেন না। তবে তাঁর অভিনব বোলিং অ্যাকশন এবং সিপিএলের তাঁর পারফরম্যান্সের পরে উসমান দলে ঢুকে পড়েন। তিনিই শুভম ও মিলিন্দের পার্টনারশিপ ভাঙেন। মিলিন্দ ২৯ রানে ফেরেন। হরমীত সিংহ এবং মহম্মদ মহসিনকেও পরপর বলে ফেরান তারিক। 

জয়ের আশা আগেই ক্ষীণ হয়ে এসেছিল, ইনিংসের শেষ ওভারে এক সুন্দর অর্ধশতরানের ইনিংস খেলে শুভমও সাজঘরে ফেরেন। শেষমেশ আট উইকেটে ১৫৮ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। সহজেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget