এক্সপ্লোর

India vs West Indies: কলকাতায় আটকে পড়ল ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল, হেটমায়ার-হোপদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা!

Iran Israel War: যুদ্ধের আবহে বিদেশি ক্রিকেট দলের আটকে পড়া টি-২০ বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: ভারতের কাছে ইডেন গার্ডেন্সে সুপার এইটের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। কিন্তু সেখানেই শাই হোপ, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ডদের বিষণ্ণতা শেষ হচ্ছে না! বাড়ি ফেরা নিয়েও উদ্বেগে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। কলকাতাতেই আটকে পড়ল গোটা ওয়েস্ট ইন্ডিজ় দল।

নেপথ্যে, অশান্ত মধ্যপ্রাচ্য। যার জেরে বিমান পরিষেবা ব্যাহত। গোটা বিশ্বের প্রচুর বিমান বাতিল হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটারদেরও পড়তে হল যে ভোগান্তির মধ্যে। কলকাতা থেকে বেরতেই পারলেন না ক্যারিবিয়ান তারকারা।

জ্বলছে মধ্য় এশিয়া! ইজরায়েল ও আমেরিকার অতর্কিত যৌথ হানায় ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতোল্লা খামেনেইয়ের হত্য়ার পর প্রত্যাঘাত শুরু করেছে ইরান। কিন্তু ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা ইরান, ক্ষতবিক্ষত হচ্ছে দুই শক্তিধর রাষ্ট্রের হামলায়! ইরানজুড়ে শুধুই ধ্বংসলীলা! পাল্টা আমেরিকার বন্ধু রাষ্ট্র, অর্থাৎ যেখানে যেখানে আমেরিকার সৈন্য় ঘাঁটি রয়েছে, যেখান থেকে আমেরিকা ইরানের ওপর আগুন বর্ষাচ্ছে, সেই দেশগুলির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছ ইরান। এই পরিস্থিতিতে ইজরায়েল ও ইরান তো বটেই, এরই সঙ্গে বন্ধ রাখা হয়েছে দুবাই, কুয়েত, ইরাক, সিরিয়া, লেবানন, বাহরিন ও জর্ডনের আকাশসীমা। বিমানবন্দরগুলি থেকে বন্ধ রাখা হয়েছে উড়ান। ফলে এই এলাকাগুলিতে চোখে পড়ছে না কোনও বিমান! একাধিক ফ্লাইট ডেটা প্রোভাইডারের ট্র্যাকার ইমেজ থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে পরিস্থিতি।

এই জোনে রয়েছে পৃথিবীর ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্য়স্ত আন্তর্জাতিক বিমানবন্দর। যেখানে দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে। এর মধ্যে যাত্রীবাহী বিমানের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে দুবাই ও দোহা এয়ারপোর্ট। আর আবু ধাবি বিমানবন্দর থেকে যাতায়াত করছে হাতে গোনা কয়েকটি দেশের যাত্রীবাহী বিমান।

আর সেই বিমান পরিষেবা বিভ্রাটের মাঝে পড়ে কলকাতাতেই আটকে রইলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। খোঁজ নিয়ে জানা গেল, বাইপাসের ধারে টিমহোটেলেই রয়েছেন শাই হোপ, ড্যারেন স্যামিরা। সারাদিন ধরে আইসিসি-র প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে। যাতে বাড়ি ফেরার কোনও বিকল্প রুটের বন্দোবস্ত করা যায়। তবে এখনও কোনও আশারা আলো দেখাতে পারেনি আইসিসিও। জ়িম্বাবোয়ে ক্রিকেট দলও একই কারণে আটকে রয়েছে নয়াদিল্লিতে।

যুদ্ধের আবহে বিদেশি ক্রিকেট দলের আটকে পড়া টি-২০ বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Salman Ali Agha run out: বল দিতে গিয়েই বিপদ! বিতর্কিতভাবে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান তারকা আঘা, রইল ভিডিও
বল দিতে গিয়েই বিপদ! বিতর্কিতভাবে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান তারকা আঘা, রইল ভিডিও
Indian Cricket: রোহিত-বিরাট প্রেমীদের জন্য সুখবর, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
রোহিত-বিরাট প্রেমীদের জন্য সুখবর, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
The Hundred Auction: 'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই
'দ্য হান্ড্রেড'-এ পাক ক্রিকেটার আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুলল বিসিসিআই
The Hundred Auction: কেন পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়া হল? বিতর্কের মুখে কী যুক্তি ভারতীয় দলের কোচের?
কেন পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়া হল? বিতর্কের মুখে কী যুক্তি ভারতীয় দলের কোচের?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget