এক্সপ্লোর

NEP vs WI Match Highlights: বলে হোল্ডার, ব্যাটে হেটমায়ার-হোপের পার্টনারশিপ, নেপালকে দুরমুশ করে সুপার ৮-এ ওয়েস্ট ইন্ডিজ়

T20 World Cup 2026: ২৮ বল বাকি থাকতে নয় উইকেটে নেপালকে (NEP vs WI) দুরমুশ করল ক্যারিবিয়ান দল।

মুম্বই: দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে টুর্নামেন্ট ফেভারিটদের তালিকায় কার্যত কেউই ওয়েস্ট ইন্ডিজ়কে রাখেনি। তাতে কী! প্রথম দল হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ই বিশের বিশ্বকাপের সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলল। জয়ের হ্যাটট্রিক লাগাল শাই হোপের নেতৃত্বাধীন দল। ২৮ বল বাকি থাকতে নয় উইকেটে নেপালকে (NEP vs WI) দুরমুশ করল ক্যারিবিয়ান দল। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে জেসন হোল্ডার তো চার উইকেট নেনই, পাশাপাশি অধিনায়ক হোপও অপরাজিত অর্ধশতরানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। শুরুটা নেপালের জন্য একেবারেই ভাল হয়নি। ম্যাচের প্রথম ওভারেই আকিল হোসেনের বলে এক রানে নেপাল ওপেনার কুশল ভুর্তেল আউট হন। এরপর অধিনায়ক রোহিত পৌদেলকে তিন রানে ফেরান ম্যাথিউ ফোর্ডে। পরের ওভারেই আসিফ শেখকে ফিরিয়ে নেপালকে তৃতীয় ধাক্কা দেন জেসন হোল্ডার। পাওয়ার প্লের ছয় ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ২২ রানই করতে পারে নেপাল।

৫০ রানের গণ্ডি পার করার আগেই নেপালের আধা দল সাজঘরে ফিরে যায়। এরপরে দীপেন্দ্র সিংহ আইরে এবং গুলশন ঝা একটি ছোট্ট পার্টনারশিপ গড়ে দলকে খাদের কিনারা থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে একদিকে যেখানে দীপেন্দ্র লড়াই করছিলেন, সেখানে অপরপ্রান্ত থেকে নিরন্তর উইকেট পড়ছিল। গুলশনকে ১১ রানে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙেন রস্টন চেজ়। শেষমেশ সপ্তম উইকেটে দীপন্দ্র যোগ্য সঙ্গ পান। সোমপাল কামির সঙ্গে মিলে তিনি ৫৪ রানের পার্টনারশিপ গড়েন। দীপেন্দ্র অর্ঘশতরানও হাঁকান। তিনি শেষমেশ ৫৮ রানে আউট হন। শেষের দিকে সোমপাল অপরাজিত ২৬ রানের ইনিংসে নেপালকে ১৩৩ রান তুলতে সাহায্য করেন। হোল্ডার চারটি উইকেট পান

জবাবে ব্য়াট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়কে ম্যাচ জিততে খুব একটা কষ্ট করতে হয়নি। পাওয়ার প্লের শেষ ওভারে ব্র্যান্ডন কিং ২২ রানে আউট হলেও শাই হোপ ক্রিজে টিকে থাকেন। হোপকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার। দেখতে দেখতেই তড়তড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়। ৩৮ বলে অর্ধশতরান পূরণ করেন হোপ। হেটমায়ারের ইনিংসও বেশ নজর কাড়ে। ৪৬ রানে অপরাজিত থাকেন। শাই হোপ ৬১ রানে অপরাজিত থাকেন। সহজেই ম্য়াচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। নাগাড়ে তিন ম্যাচ জিতে মেগা টুর্নামেন্টে প্রথম দল হিসাবে সুপার এইটে পৌঁছে গেল ক্যারিবিয়ান দল আর তিন ম্য়াচ হেরে ছিটকে গেল নেপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget