এক্সপ্লোর

West Indies vs Italy: ভয়ঙ্কর হয়ে উঠছে ওয়েস্ট ইন্ডিজ়, চারে চার করে ইডেন থেকেই টিম ইন্ডিয়াকে বার্তা ক্যারিবিয়ানদের

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপ যত এগোচ্ছে, ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ওয়েস্ট ইন্ডিজ়। যা দেখে অনেকের মনে পড়ছে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ঠিক দশ দিনের মাথায় রয়েছে মহারণ। সুপার এইটে মুখোমুখি হবে টি-২০ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দুই দল - ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইডেনে মহড়া সেরে রাখলেন ক্যারিবিয়ানরা। ইতালিকে ৪২ রানে হারিয়ে চারে চার করল ওয়েস্ট ইন্ডিজ়।

টি-২০ বিশ্বকাপ যত এগোচ্ছে, ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ওয়েস্ট ইন্ডিজ়। যা দেখে অনেকের মনে পড়ছে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ। সেবার তাদের কেউ ধর্তব্যের মধ্যে রাখেনি। অথচ তারাই টি-২০ বিশ্বকাপ জিতেছিল। এই ইডেনেই কার্লোস ব্র্যাথওয়েটের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপ জেতার পর মার্লন স্যামুয়েলসের সেই মহাবিতর্কিত সাংবাদিক সম্মেলন। টেবিলের ওপর জুতো পরা পা তুলে দিয়ে যিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাঁদের হিসাবের বাইরে রাখা যে ভুল ছিল, প্রবল ঔদ্ধত্যের সঙ্গে সেই বার্তাই দিয়েছিলেন স্যামুয়েলস।

এবারের ওয়েস্ট ইন্ডিজ় দলের ঔদ্ধত্য দেখা যাচ্ছে মাঠের পারফরম্যান্সে। কোনও একক দক্ষতায় নয়, টিমগেমে ভর করে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ়। কোনও ম্যাচে ব্যাটে ঝড় তুলছেন শিমরন হেটমায়ার, তো পরের ম্যাচে বিধ্বংসী শেরফান রাদারফোর্ড। বৃহস্পতিবার প্রলয় দেখা গেল অধিনায়ক শাই হোপের ব্যাটে। ইনিংস ওপেন করতে নেমে একদিক থেকে উইকেট পড়তে দেখলেন নিয়মিত ব্যবধানে। তবে অদম্য মানসিকতা দেখিয়ে ক্রিজে রইলেন ক্যারিবিয়ান অধিনায়ক। শুধু রইলেনই না, রীতিমতো শাসন করলেন। কঠিন পরিস্থিতিতেও ইতালির বোলিং নিয়ে ছিনিমিনি খেললেন। তাঁর ৪৬ বলে ৭৫ রান না থাকলে বৃহস্পতিবার ইডেনে অঘটন ঘটতেও পারত। ইতালির মাপা বোলিং আর দুরন্ত ফিল্ডিং ওয়েস্ট ইন্ডিজ়কে ১৬৫/৬ স্কোরে আটকে দিয়েছিল। শুধু শাই হোপের তাণ্ডব থামানোর কোনও উপায় খুঁজে পায়নি ইতালি।

১৬৬ রান তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতে গুটিয়ে গেল ইতালি। অ্যান্থনি মোস্কা (১২ বলে ১৯ রান) ও বেন মানেন্তি (২১ বলে ২৬ রান) ছাড়া ব্যাট হাতে আর কেউই দাগ কাটতে পারলেন না। অনেকে ভেবেছিলেন, ইংল্যান্ড ম্যাচের মতো ব্যাটিং করলে ইডেনে না অঘটন ঘটায় ইতালি। ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৭৮ তুলেছিল ইতালি। বৃহস্পতিবারও সেরকম কিছু করতে পারলে, কপালে দুঃখ থাকতে পারত ক্যারিবিয়ানদের।

কিন্তু পারল না ইতালি। ১২৩ রানে শেষ হয়ে গেল তাদের লড়াই। সামার জোসেফ নিলেন ৩০ রানে ৪ উইকেট। ম্যাথু ফোর্ড ১৯ রানে তিনটি ও গুদাকেশ মোতি ২৪ রানে ২ উইকেট নিলেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ৪ ম্যাচে একটি জিতে অভিযান শেষ হল দেল পিয়েরো, জিয়ানলুইজি বুঁফো, পাওলো মালদিনিদের দেশের।

আর শেষ ম্যাচও দাপটে জিতে ১ মার্চের মহারণের আগে যেন ভারতকে বার্তা পাঠিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget