এক্সপ্লোর

T20 World Cup 2026: তিন শূন্যের পর ছন্দে ফিরেছেন শিষ্য, সোশ্যাল মিডিয়ায় অভিষেকের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন গুরু যুবরাজ

Abhishek Sharma: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা।

চেন্নাই: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) তাঁর ফর্ম নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। চলতি বছরেই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) অভিষেক শর্মা পাঁচ ইনিংসে খাতাই খুলতে পারেননি। তবে অবশেষে তিনি ছন্দে ফিরলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতরান হাঁকালেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ছাত্রের দুরন্ত ইনিংসের পরেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা যুবরাজ সিংহের (Yuvraj Singh)।

ভারতের দলের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংহই অভিষেক শর্মার মেন্টর। অতীতে অভিষেক নিজেও জানিয়েছেন কীভাবে যুবরাজের থেকে তালিম পেয়ে তিনি নিজেকে বিশ্বক্রিকেটের জন্য তৈরি করেছেন। বিশ্বকাপে অভিষেকের ব্যাট না চলায় তাঁকে বেশ সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তবে অবশেষে তিনি ফর্মে ফিরতেই সমালোচকদের জবাব দিলেন যুবরাজ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'যখন ব্যাট কথা বলে তখনই সেই আলোচনাটা সবথেকে শ্রুতিমধুর হয়। ভাল ইনিংস খেলেছ স্যর অভিষেক। এমনভাবেই চালিয়ে যাও।'

তবে বিশ্বকাপে রান না পাওয়ায় মাঠের বাইরে থেকে যতই সমালোচনার শিকার হোন না কেন, অভিষেক নিজেই জানান তাঁর সতীর্থরা সবসময়ই তাঁর পাশে ছিলেন। এমনকী তাঁর সাফল্যে তাঁর সতীর্থরা খুশি বলেই জানান ভারতের তরুণ ওপেনার।

 

অভিষেকের অর্ধশতরানের পর যুবরাজের পোস্ট
অভিষেকের অর্ধশতরানের পর যুবরাজের পোস্ট

ভারতীয় তারকা ক্রিকেটার বলেন, 'দলের হয়ে অবদান দিতে পারলে তো সবসময়ই ভাল লাগে। আর সত্যি বলতে বেশ অনেকটা সময় ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। খুব খুশি আমি।' অভিষেক জানান তিনি দীর্ঘ সময় বড় রান পাচ্ছিলেন না, তাই স্বেচ্ছায় ক্রিজে খানিকটা সময় কাটাতে চেয়েছিলেন। 'আমি ভেবেচিন্তে খানিকটা মন্থর গতিতে খেলিনি। তবে হ্যাঁ, আমি ক্রিজে সময় কাটাতে চেয়েছিলাম। গোটা টুর্নামেন্টে তো ১০-১২টা বলও খেলিনি। তাই ক্রিজে সময় কাটানোটা আমার লক্ষ্য ছিল' জানান ভারতীয় ওপেনার।

রানের খরার মাঝে অধিনায়ক সূর্যকুমার থেকে দলের কোচ গৌতম গম্ভীর, সকলেই অভিষেকের হয়েই ব্যাট ধরেছেন, তাঁর পক্ষে সওয়াল করেছেন। রানে ফিরে তাঁদেরকেও কৃতজ্ঞতা জানালেন ভারতের তরুণ ওপেনার। 'দলের সকলে আমার সঙ্গে যে ব্যবহার করেছে, সেই বিষয়ে না বললেই নয়। মনেই হচ্ছিল না যে আমি দলের হয়ে রানই পাচ্ছি না। অনুশীলন সেশন হোক বা হোটেল, সকলেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন। সকলেই আমায় বলছিলেন যে আমি আগেও ভাল খেলেছি এবং সেই সময় ফিরতে খুব একটা দেরি নেই। আমি যেন নিজের প্রতি আস্থা রাখি।' বলেন অভিষেক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
Pakistan vs Bangladesh: পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
IPL 2026: অবশেষে এবারই শেষ? ধোনি আইপিএল কেরিয়ার নিয়ে বড় মন্তব্য প্রাক্তন অলরাউন্ডারের
অবশেষে এবারই শেষ? ধোনি আইপিএল কেরিয়ার নিয়ে বড় মন্তব্য প্রাক্তন অলরাউন্ডারের
Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়েতে নাচে নজর কাড়লেন কুল-চা জুটির অপরজন, যুজবেন্দ্র চাহাল
কুলদীপের বিয়েতে নাচে নজর কাড়লেন কুল-চা জুটির অপরজন, যুজবেন্দ্র চাহাল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget