এক্সপ্লোর

T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন, অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারিয়ে দিল জিম্বাবোয়ে

Zimbabwe vs Sri Lanka: শ্রীলঙ্কার প্রথম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করার সম্ভাবনায় জল ঢেলে দিল জিম্বাবোয়ে শিবির। এদিন ১৭৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ম্য়াচ জিতে গেল জিম্বাবোয়ে শিবির।

কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) আরও একটা অঘটন। ফের অঘটন ঘটাল জিম্বাবোয়ে (Zimabwe)। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিল সিকান্দার রাজার দল। কোর্টনি ওয়ালসের কোচিংয়ে এবারের কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে কিন্তু রীতিমত ব্ল্যাকহর্স হয়ে উঠেছে জিম্বাবোয়ে শিবির। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে হেরে ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। এবার শ্রীলঙ্কার প্রথম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করার সম্ভাবনায় জল ঢেলে দিল জিম্বাবোয়ে শিবির। এদিন ১৭৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ম্য়াচ জিতে গেল জিম্বাবোয়ে শিবির।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দাসুন শনাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা শিবির। শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন ২ ওপেনার। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা মিলে শুরু করেছিলেন দলের পার্টনারশিপ আরও মজবুত করা। পাথুম নিশাঙ্কা ৪২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কুশল পেরেরাও ১৪ বলে ২২ রানের ইনিংস খেলেন। কুশল মেন্ডিস বড় রান না পেলেও পবন রথনায়েকে ২৫ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ৩টি বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্যে। লোয়ার অর্ডারে কেউ খাতা খুলতে না পারলেও শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান বোর্ডে তুলে নেয় শ্রীলঙ্কা।

জবাবে রান তাড়া করতে না পেরে ব্রায়ান বেননেট ও তাদিওয়ানাসে মারুমানি দুজনে মিলে ওপেনিংয়ে ৬৯ রান বোর্ডে যোগ করেন। তার মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন ব্রায়ান বেনেট। তিনি ৪৮ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন আটটি বাউন্ডারির সাহায্যে। ২৬ বলে ৩৪ রান করেন আরেক ওপেনার। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে রিয়ান বার্ল ও ক্যাপ্টেন সিকান্দার রাজা মিলে চালিয়ে খেলে দলের জয় নিশ্চিত করেন। সিকান্দার রানা বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে দলের জন্য ২৬ বলে গুরুত্বপূর্ণ ৪৫ রানের ইনিংস খেলেন। ৩ বলে ৮ রানের ইনিংস খেলেন টনি মুনওগা। শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় জিম্বাবোয়ে। 

এর আগে এই জিম্বাবোয়ের হাতে অস্ট্রেলিয়াকে হারতে হয়েছিল। সুপার এইটে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর। এবার জিম্বাবোয়ে গ্রুপ লিগে অপরাজিত থেকে সুপার এইটে পা রাখছে। ভারতের বিরুদ্ধে ম্য়াচও খেলবে রাজার দল। যে কোনও মুহূর্তে কিন্তু বেগ দিতে পারে তারা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BAN vs PAK: বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
Pritvi Shaw: আইপিএলের আগে হঠাৎই বাগদত্তা আকৃতিকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে পৃথ্বী শ
আইপিএলের আগে হঠাৎই বাগদত্তা আকৃতিকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে পৃথ্বী শ
IPL 2026: ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
Pakistan vs Bangladesh: পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget