এক্সপ্লোর

T20 World Cup 2026: অশান্ত মধ্য প্রাচ্য, টি-২০ বিশ্বকাপ খেলে দেশে ফিরতে পারছেন না জ়িম্বাবোয়ের ক্রিকেটারেরা!

Iran Israel War: অশান্ত মধ্য প্রাচ্য। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম দল হিসাবে যুদ্ধের প্রভাবে ধাক্কা খেল জ়িম্বাবোয়ে।

নয়াদিল্লি: অশান্ত মধ্য প্রাচ্য। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম দল হিসাবে যুদ্ধের প্রভাবে ধাক্কা খেল জ়িম্বাবোয়ে। মধ্য প্রাচ্যে বিমান পরিষেবা ব্যহত হওয়ার কারণে টি-২০ বিশ্বকাপে নিজেদের খেলা শেষ হয়ে যাওয়ার পরেও দেশে ফিরতে পারছেন না সিকন্দর রাজা, ব্লেসিং মুজারাবানিরা।

রবিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচই চলতি টি-২০ বিশ্বকাপে জ়িম্বাবোয়ের শেষ ম্যাচ ছিল। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে জ়িম্বাবোয়ে। তারপর দিল্লিতেই আটকে থাকতে হচ্ছে রাজাদের। টুর্নামেন্টের আয়োজক আইসিসি জ়িম্বাবোয়েকে দেশে ফেরানোর জন্য বিকল্প রুটের চিন্তাভাবনা করছে।

শোনা যাচ্ছে, কয়েক ভাগে দেশের ফেরার কথা ছিল জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের। সোমবার ভোর সাড়ে চারটের সময় বেরনোর কথা ছিল কয়েকজনের। পরে সারাদিন ধরে বাকিদের ভারত ছেড়ে বেরনোর কথা ছিল ধাপে ধাপে। এমিরেটসের ফ্লাইট বুক করা ছিল জ়িম্বাবোয়ের ক্রিকেটারদের জন্য। দিল্লি থেকে দুবাই, সেখান থেকে হারারে, এই ছিল রুট। এখন শোনা যাচ্ছে, বিমান পরিবহণ সংস্থা ও রুট - দুই নিয়েই বিকল্প চিন্তাভাবনা করছে আইসিসি।

রবিবার দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর জ়িম্বাবোয়ের কোচকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জাস্টিন স্যামন্স বলেন, 'আমি এটা নিয়ে কিছু শুনিনি। যখন আমরা এসেছিলাম, কিছুই ছিল না এসব। আণরা কেলাতেই মনোযোগ দিয়েছিলাম। তবে এমন কিছু শুনিনি।'

পাকিস্তানের ক্রিকেটারেরা শনিবার সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিমান ধরে লাহৌরে ফিরে গিয়েছেন।

ইরানে যৌথ হামলা আমেরিকা এবং ইজরায়েলের। নিহত ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেই। পাল্টা জবাব ইরানেরও। অশান্তি আঁচ পাকিস্তানের করাচিতেও। জানা গিয়েছে, পাকিস্তানের করাচির আমেরিকান কনস্যুলেটে জোর করে ঢুকে পড়ে একদল লোক। তাণ্ডব চালায় তারা। কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাথর ছুড়ছিল বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল বিক্ষোভকারীরা। তাদের সরাতেই এই ব্যবস্থা নেয় পুলিশ। আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদল লোক গেট দিয়ে ঢুকে পড়েছে কনস্যুলেটের ভিতরে। জানলার কাচ ভাঙার চেষ্টা করতেও দেখা গিয়েছে তাদের। মূল বিল্ডিংয়ে ঢোকার জন্য চেষ্টা করতে দেখা গিয়েছে একদল বিক্ষোভকারীকে। তাদের মধ্যে অনেকেরই মুখ ঢাকা রয়েছে কাপড়ে। কারও হাতে রয়েছে খামেনেইয়ের ছবি। কনস্যুলেটের একটা অংশে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে। শক্তপোক্ত লাঠি দিয়ে ভাঙা হয়েছে জানলার কাচ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

T20 World Cup Prize Money: রেকর্ড! টি-২০ বিশ্বকাপ জিতলে কত টাকা পাওয়া যাবে? বাকি দলগুলোর জন্যও চমকে ওঠার মতো পুরস্কার
রেকর্ড! টি-২০ বিশ্বকাপ জিতলে কত টাকা পাওয়া যাবে? বাকি দলগুলোর জন্যও চমকে ওঠার মতো পুরস্কার
T20 World Cup 2026: সেমিফাইনালে শেষ ওভারে কার বল করার কথা ছিল? কৌশল ফাঁস করলেন শিবম দুবে
সেমিফাইনালে শেষ ওভারে কার বল করার কথা ছিল? কৌশল ফাঁস করলেন শিবম দুবে
IND vs NZ Final: বিশ্বের সেরাই এখন দলের কাঁটা! ফাইনালের একাদশ থেকে নামী ক্রিকেটারকে ছেঁটে ফেলছে ভারত?
বিশ্বের সেরাই এখন দলের কাঁটা! ফাইনালের একাদশ থেকে নামী ক্রিকেটারকে ছেঁটে ফেলছে ভারত?
IND vs NZ Final: আমদাবাদে বিশের বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কোন দলের হাতে উঠবে ট্রফি?
আমদাবাদে বিশের বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কোন দলের হাতে উঠবে ট্রফি?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget