এক্সপ্লোর

IND vs NZ: 'ঘরের মাঠে ট্রফি জয়ের চাপ থাকবে ভারতের ওপর', ফাইনালে নামার আগে হুঁশিয়ারি স্যান্টনারের

T20 World Cup 2026: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়িরা। ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তরুণ ওপেনার ফিন অ্য়ালেন

আমদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে মাঠে নামার আগেই ভারতের বিরুদ্ধে মাইন্ড গেম শুরু করে দিলেন মিচেল স্যান্টনার। কিউয়ি অধিনায়ক ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে বলছেন, কাপ দখলের লড়াইয়ে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে ভারত। তাই তারা বাড়তি চাপে থাকবে বলে মনে করেন কিউয়ি অধিনায়ক। 

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে স্যান্টনার জানান, ''ভারতের সমর্থকরা মাঠে উপস্থিত থাকবে সেদিন তাঁদের দেশের জয় দেখার জন্য। এটা কিন্তু বাড়তি একটা চাপ হতে পারে ভারতের জন্য। আমরা জানি যে টি-টোয়েন্টি ম্য়াচে যে কোনও সময় খেলার রং বদলে যেতে পারে। আমাদের একটাই লক্ষ্য রবিবার। আমরা আমদাবাদের মানুষকে চুপ করিয়ে দিতে চাই না। আমরা চাই তাদের হৃদয় ভেঙে ট্রফিটা নিয়ে যেতে।''

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়িরা। ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তরুণ ওপেনার ফিন অ্য়ালেন। স্যান্টনার বলছেন, ''পুরো টুর্নামেন্টে প্রত্যেক দলই কিন্তু ওঠা-পড়ার ওপর দিয়ে গিয়েছে। কোনও দলই ধারাবাহিকভাবে টানা ভাল খেলতে পারেনি। প্রোটিয়ারা গোটা টুর্নামেন্টে ভাল খেলে আমাদের বিরুদ্ধে হেরে গিয়েছিল। ইংল্যান্ডও প্রচুর রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ার পথে ছিল। আমরা আশা করি ভাল পারফরম্য়ান্সই দিতে পারব ফাইনালে।''

দল কতটা প্রস্তুত? স্যান্টনার বলছেন, ''দলের প্রত্য়েকে ফাইনালে নামার জন্য় উজ্জীবিত হয়ে আছে। এখানকার উইকেটে প্রচুর রান ওঠে। আশা করি আমরা প্রথমে ব্যাটিং করলেও অনেক রানই বোর্ডে যোগ করতে পারব। আমরা আগেও খেলেছি। তাই বেশি চিন্তা করছি না উইকেট নিয়ে।''

মিচেল স্যান্টনার ও তাঁর দল কি জসপ্রীত বুমরাকে ভয় পাচ্ছে? কিউয়ি অধিনায়ক বলছেন, ''বুমরা নিঃসন্দেহে ভাল বোলার। সেমিফাইনালে নিজের শেষ দুটো ওভারে ও তফাৎ গড়ে দিয়েছিল। কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবছি না। নিজেদের ছোট ছোট পারফরম্য়ান্সের মধ্য়ে দিয়েই সাফল্য পেতে চাই টিম হিসেবে। আর বরুণ চক্রবর্তীর অফফর্মও আমাদের কোনও চিন্তার কারণ নয়। বরুণ নিজে দুর্দান্ত বোলার। আর আমার মনে হয় দ্রুত ও ফর্মে ফিরবে। তবে এগুলো আমাদের ভাবনার বিষয় নয়। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকানোই আমাদের লক্ষ্য। আশা করব ওদের যেন ২৫০-র মধ্যে আটকে রাখতে পারব।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs LSG: আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
IPL 2026: 'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
IPL 2026: আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
Babar-Virat: বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
Advertisement

ভিডিও

Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget