এক্সপ্লোর

T20 World Cup: টি-২০-তে বিশ্বের ১ নম্বর, ৬ ম্যাচে ৪ শূন্য করে এখন ভারতীয় দলের চিন্তা অভিষেক শর্মা!

Abhishek Sharma: বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে টুর্নামেন্টে পা রাখা অভিষেকের জন্য এই বিশ্বকাপ যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

কলম্বো: প্রেমদাসা স্টেডিয়ামে তখন চাপা উত্তেজনা... গ্যালারিতে থাকা দর্শকরা স্লোগান তুলছেন 'ইন্ডিয়া, ইন্ডিয়া...'। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই। আর মঞ্চটা যখন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup), তখন প্রতিটা ম্যাচের প্রতিটি বলই যেন ইতিহাস লেখে। কিন্তু কলম্বোয় ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে সেই ইতিহাসের শুরুটা হল হতাশায়। ওপেন করতে নেমে তরুণ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma) আবারও ফিরলেন শূন্য হাতে। টানা দুই ম্যাচে তাঁর ঝুলিতে শূন্য। চার বল টিকেও রানের খাতা খুলতে পারলেন না। স্টেডিয়ামের গর্জন মুহূর্তে থমকে গেল। টিভির সামনে বসা কোটি সমর্থকের বুকেও যেন হালকা কাঁপুনি ধরল।

চাপের ভার, প্রত্যাশার পাহাড়

অভিষেককে ঘিরে প্রত্যাশা কম ছিল না। আগের সিরিজে ঝড়ো ইনিংস খেলে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। পাওয়ার প্লেতে তাঁর আক্রমণাত্মক মানসিকতা ভারতের বড় শক্তি। কিন্তু ক্রিকেট বড় নির্মম খেলা, একদিনের নায়ক, পরদিনই হন প্রশ্নবিদ্ধ! পাকিস্তানের পেস আক্রমণের সামনে শুরুতেই তাল কাটল তাঁর। বল ব্যাট ছুঁয়ে সোজা ফিল্ডারের হাতে। মাথা নীচু করে ড্রেসিংরুমে ফেরা, সেই দৃশ্যটাই যেন ম্যাচের শুরুর আবেগকে বদলে দিল। অসুস্থতা কাটিয়ে আজ দলে ফিরেছিলেন অভিষেক। গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগেছেন। শারীরিক যন্ত্রণা ছাপিয়ে দেশের টানে মাঠে নামলেও ভাগ্য তাঁর সহায় হল না। পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা যখন নতুন বল হাতে চমক দিলেন, তখন চতুর্থ বলেই ক্যাচ তুলে বিদায় নিলেন অভিষেক। মাত্র ৪ বলের স্থায়িত্বে ভেঙে গেল একরাশ স্বপ্ন।

বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে টুর্নামেন্টে পা রাখা অভিষেকের জন্য এই বিশ্বকাপ যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মুম্বইতে আমেরিকার বিরুদ্ধে প্রথম বলে আউট হওয়ার পর আজ কলম্বোতেও রানের খাতা খুলতে পারলেন না তিনি। তবে ক্রিকেট মহলের একাংশের মতে, শরীর পুরোপুরি সায় না দিলেও দলের প্রয়োজনে মাঠে নামার যে সাহস অভিষেক দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। 

আবার পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে, শেষ ৬টি-টোয়েন্টি ম্যাচের ৪টিতে অভিষেক শূন্যে আউট হয়েছেন। আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় সিংহাসনে রয়েছেন তিনি। কিন্তু পারফরম্যান্স তেমনটা বলছে না। টি-২০ বিশ্বকাপ শুরু হতেই অভিষেক শর্মাকে ঘিরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। আপাতত অভিষেক সেই প্রত্যাশা এখনও পূরণ করতে পারেননি। কোন ম্যাচে তিনি ছন্দে ফেরেন, এবার সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
Bangladesh vs Pakistan: নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছাই শাহিনরা, ৮ বছর পর পাকিস্তানকে হারাল বাংলাদেশ
নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছাই শাহিনরা, ৮ বছর পর পাকিস্তানকে হারাল বাংলাদেশ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget