এক্সপ্লোর

Kapil Dev T20 World Cup: দুঃসময়ে এক কিংবদন্তিকে পাশে পেলেন অভিষেক শর্মা, ফাইনালে বদলে যাচ্ছে ভারতীয় দলের কৌশল?

Abhishek Sharma: অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে কি ফাইনালে ভারতীয় একাদশে দেখা যাবে? প্রশ্নটা জোরাল হচ্ছে।

আমদাবাদ: মাঝে আর মাত্র ৩২ ঘণ্টা মতো সময়। তার পরেই জানা যাবে যে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে হবে? ৮ মার্চ ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে ট্রফি জেতার লড়াই হবে এবং এই ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে। এখনও পর্যন্ত পুরো টুর্নামেন্টে অভিষেক শর্মার খারাপ ফর্ম টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছে। ৭ ইনিংসে তিনি মাত্র ৮৯ রান করতে পেরেছেন। টানা তিন ম্যাচে শূন্যও করেছিলেন বাঁহাতি ব্যাটার।

এই খারাপ ফর্মের কারণে এমন জল্পনাও শুরু হয়েছে যে অভিষেককে ফাইনাল ম্যাচে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া উচিত কি না। তবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়ে বলেছেন যে, অভিষেককে প্রথম একাদশে অবশ্যই রাখা উচিত।

অভিষেককে খেলাও

একটি অনুষ্ঠানে কপিল দেব বলেন যে টিম ম্যানেজমেন্টকে তাদের খেলোয়াড়দের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। কপিল দেব বলেন, "অভিষেককেও নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে 'হ্যাঁ, আমি করতে পারি এবং করে দেখাব।' এখনও সবচেয়ে বড় ম্যাচ বাকি আছে, ফাইনাল।"

অভিষেক শর্মা এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ সাতটি ম্যাচ খেলে মাত্র ৮৯ রান করতে পেরেছেন। পুরো টুর্নামেন্টে তাঁর একমাত্র হাফসেঞ্চুরি জিম্বাবোয়ের বিরুদ্ধে আসে, যেখানে তিনি ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর জন্য টুর্নামেন্টের শুরুটা 'শূন্য'-র হ্যাটট্রিক দিয়ে হয়েছিল, এরপর অভিষেককে ব্যাট হাতে কোণঠাসা হয়ে পড়তে দেখা গিয়েছে।

বিশ্বের এক নম্বর টি-২০ দল টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালে। তবে তাদের বিশ্বসেরা টি-২০ ব্যাটার ও বিশ্বের সেরা টি-২০ বোলার - দুজনই দুর্বিষহ বিশ্বকাপ কাটাচ্ছেন। অভিষেক শর্মার ব্যাটে ধারাবাহিক রান নেই। আর বরুণ চক্রবর্তী উইকেট তুললেও, প্রচুর রান খরচ করছেন। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে কি একাদশ বাছাইয়ে বৈপ্লবিক কোনও সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে কি ফাইনালে ভারতীয় একাদশে দেখা যাবে? প্রশ্নটা জোরাল হচ্ছে।

কবে ফাইনাল?

প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজ়িল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে একটি রোমাঞ্চকর ম্যাচে ৭ রানে হারিয়ে দেয়। ফাইনাল ম্যাচটি ৮ মার্চ আমদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: আরও জমে উঠবে এবার আইপিএল, যোগ দিতে চলেছেন এই পাঁচ বিদেশি ক্রিকেটার
আরও জমে উঠবে এবার আইপিএল, যোগ দিতে চলেছেন এই পাঁচ বিদেশি ক্রিকেটার
Vaibhav Sooryavanshi: বৈভবে মুগ্ধ! ১৫ বছরের ছেলের কীর্তি দেখে অবাক গাওস্করও
বৈভবে মুগ্ধ! ১৫ বছরের ছেলের কীর্তি দেখে অবাক গাওস্করও
Pakistan Cricket News: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিয়ে নিতেন, হঠাৎ সিদ্ধান্ত বদল ৯ বছর আগে ভারত বধের নায়কের
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিয়ে নিতেন, হঠাৎ সিদ্ধান্ত বদল ৯ বছর আগে ভারত বধের নায়কের
Smriti Mandhana-Palash Muchhal: দূরত্ব কমিয়ে ফের কি কাছাকাছি আসছেন স্মৃতি-পলাশ? ভিডিও ক্লিপ দেখে অবাক সবাই!
দূরত্ব কমিয়ে ফের কি কাছাকাছি আসছেন স্মৃতি-পলাশ? ভিডিও ক্লিপ দেখে অবাক সবাই!
Advertisement

ভিডিও

Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget