এক্সপ্লোর

IND vs ZIM Match Highlights: 'জায়ান্ট কিলার' জ়িম্বাবোয়েকে বাক্সবন্দি করল ভারত, ৭২ রানে জিতে সেমিফাইনালের দৌড়ে

T20 World Cup 2026: যে জ়িম্বাবোয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে টুর্নামেন্টে জায়ান্ট কিলারের তকমা অর্জন করে নিয়েছে। বৃহস্পতিবার সেই জ়িম্বাবোয়েকে ৭২ রানে দুরমুশ করল ভারত।

কলম্বো: কেউ বলছেন খোঁচা খাওয়া বাঘের মতোই ভয়ঙ্কর। কেউ বলছেন, অহংয়ে আঘাত লাগলে ভারতের যে রুদ্ররূপ দেখা প্রত্যাশিত ছিল, সেটা দেখা গিয়েছে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে।

টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন। ঘরের মাঠে এবার মুকুট রক্ষার লড়াই টিম ইন্ডিয়ার। আর সেই লড়াইয়ে কি না সুপার এইট থেকেই বিদায় ঘটে যাওয়ার প্রমাদ গুনছিলেন ক্রিকেটপ্রেমীরা। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিরাট ব্যবধানের হার ভারতের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছিল। 

ঘুরে দাঁড়ানোর জন্য টিম ইন্ডিয়া বেছে নিল জ়িম্বাবোয়ে (IND vs ZIM) ম্যাচকে। যে জ়িম্বাবোয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে টুর্নামেন্টে জায়ান্ট কিলারের তকমা অর্জন করে নিয়েছে। বৃহস্পতিবার সেই জ়িম্বাবোয়েকে ৭২ রানে দুরমুশ করল ভারত। সেই সঙ্গে সেমিফাইনালের দৌড়ে ভালমতোই রইলেন সূর্যকুমার যাদবরা।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। যে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। যেখানে নেট রান রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কেন প্রথমে ব্যাট করে নিয়ে ভারতের ওপর চাপ তৈরি করল না জ়িম্বাবোয়ে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

জ়িম্বাবোয়ে বোলারদের বিরুদ্ধে প্রলয়লীলা চালালেন ভারতীয় ব্যাটাররা। শুরুটা করেছিলেন দুই ওপেনার - অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। সঞ্জু বড় রান পাননি। তবে ১৫ বলে ২৪ রান করে ইনিংসের গতিটা শুরুতেই ফিফথ গিয়ারে বেঁধে দেন। মাত্র ২২ বলে ৪৮ রান যোগ করেন দুই ওপেনার।

এরপর সঞ্জু ফিরলেও অভিষেক ও ঈশান কিষাণ মিলে বিধ্বংসী ইনিংস খেলেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মার টুর্নামেন্ট কাটছিল দুঃস্বপ্নের মতো। টানা তিন ম্যাচে শূন্য করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ করেন। অবশেষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরলেন বাঁহাতি ব্যাটার। ২৬ বলে হাফসেঞ্চুরি। ৩০ বলে ৫৫ রান করলেন। ২৪ বলে ৩৮ ঈশান কিষাণের। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭২ রান যোগ করলেন দুজনে।

সেই ভিতের ওপর দাঁড়িয়ে পরে তাণ্ডব চালালেন তিলক বর্মা (১৬ বলে অপরাজিত ৪৪ রান), হার্দিক পাণ্ড্য (২৩ বলে অপরাজিত ৫০ রান), সূর্যকুমার যাদবরা (১৩ বলে ৩৩ রান)। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৬/৪। টি-২০ বিশ্বকাপে যা ভারতের রেকর্ড। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮/৪ তুলেছিল ভারত। সেই নজির ছাপিয়ে গেল এদিন।

২৫৭ তাড়া করতে নেমে জ়িম্বাবোয়ে কখনওই আস্কিং রেটের ধারেকাছে ছিল না। একমাত্র লড়াই করলেন ব্রায়ান বেনেট। গোটা টুর্নামেন্টেই ছন্দে আছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। ইনিংস ওপেন করতে নেমে বৃহস্পতিবার ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। তিনি ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। তিন উইকেট নিয়ে জ়িম্বাবোয়েকে ধাক্কা দিলেন অর্শদীপ সিংহ।

ভারত জেতার সঙ্গে সঙ্গে সেমিফাইনালে চলে গেল দক্ষিণ আফ্রিকা। ছিটকে গেল জ়িম্বাবোয়ে। ইডেনে রবিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনালের চেহারা নিল। যারা জিতবে, তারাই খেলবে সেমিফাইনালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
BAN vs PAK: বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget