এক্সপ্লোর

T20 World Cup: ইডেনের টিকিট বিক্রি করতে চেয়ে অনলাইন প্রতারণা! সর্বস্বান্ত হতে পারেন, সতর্ক করছে পুলিশ

Eden Gardens: ভারত-ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI) ম্যাচের টিকিটের এই তীব্র চাহিদাকে কাজে লাগিয়ে বড়সড় মুনাফার লোভে শহরে সক্রিয় হয়ে পড়েছে বিভিন্ন চক্র।

সন্দীপ সরকার, কলকাতা: শনিবার ঘড়িতে তখন বেলা পৌনে বারোটা। এসপ্ল্যানেড মেট্রোর কার্জন পার্কের দিকের গেট দিয়ে বেরিয়ে ভবানীপুর ক্লাব, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের গা ঘেঁষে তালতলা মাঠ পেরিয়ে ইডেন গার্ডেন্সে হেঁটে যাওয়ার পথে অন্তত জনা পাঁচেক ক্রিকেট উৎসাহীর সঙ্গে দেখা। গলায় টি-২০ বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন কার্ড ঝুলতে দেখেই প্রশ্ন, দাদা, একটা টিকিট হবে? যা দাম চাইবেন...

রাত পোহালেই ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়। যে ম্যাচকে টি-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বলা হচ্ছে। সুপার এইটের এই ম্যাচে যে দল হারবে, টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যারা জিতবে, সেমিফাইনালে পৌঁছে যাবে। 

আর এই ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। মহমেডান মাঠে যে কাউন্টার করা হয়েছে, অনলাইনে টিকিট কেটে যেখান থেকে হার্ড কপি সংগ্রহ করতে হচ্ছে, সেখানে টিকিট নেই জেনেও লাইন। সিএবি কর্তাদের ঘরে ঘরে ভিড়। ভিআইপিদের টিকিটের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সিএবি কর্তারা।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI) ম্যাচের টিকিটের এই তীব্র চাহিদাকে কাজে লাগিয়ে বড়সড় মুনাফার লোভে শহরে সক্রিয় হয়ে পড়েছে বিভিন্ন চক্র। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টিকিটের লোভ দেখিয়ে অনলাইন প্রতারণার ছক করা হচ্ছে। যে ফাঁদে পা দিলে নিমেষে সর্বস্বান্ত হতে পারেন বলে সতর্ক করছে কলকাতা পুলিশও।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টিকিট বিক্রি করার বিজ্ঞান দিচ্ছে বিভিন্ন ব্যক্তি বা পেজ। টি-২০ বিশ্বকাপে রবিবার ইডেনে অনুষ্ঠেয় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ নিয়ে ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অসংখ্য পোস্ট ও গ্রুপের মাধ্যমে ম্যাচের টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে। যা প্রতারণার ফাঁদ বলে সতর্ক করছেন আইনের রক্ষাকর্তারা।
কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় এরকমই টিকিট বিক্রির বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছে, 'এই ধরনের অননুমোদিত সোশ্যাল মিডিয়া পোস্ট, গ্রুপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট কিনলে অনলাইন প্রতারণার (Online Fraud) সম্ভাবনা অত্যন্ত বেশি।অতএব, সবাইকে অনুরোধ, কোনও অননুমোদিত ওয়েবসাইট, লিংক বা সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা গ্রুপে বিশ্বাস করবেন না। শুধুমাত্র অনুমোদিত টিকিট বিক্রয় মাধ্যম থেকেই টিকিট ক্রয় করুন। অপরিচিত ব্যক্তির পাঠানো কোনও লিংকে ক্লিক করা বা QR কোড স্ক্যান করে টাকা দেওয়া থেকে বিরত থাকুন। সন্দেহজনক কোনও লিংক, বিজ্ঞাপন বা প্রতারণার সম্মুখীন হলে অবিলম্বে নিকটস্থ থানায় অভিযোগ জানান অথবা 📞 ১৯৩০ (National Cyber Crime Helpline) নম্বরে কল করুন অথবা টোল ফ্রি নম্বর ১৮০০-৩৪৫-০০৬৬ এ যোগাযোগ করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জালিয়াতদের ফাঁদে পা দেবেন না।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sanju On Abhishek:
"ভাই দ্রুত বিয়ে করে নে তো...", হঠাৎ অভিষেককে এমন কেন বললেন সঞ্জু?
Jasprit Bumrah: যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
Jay Shah: টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
Salman Ali Agha run out: বিতর্কিত রান আউটের পর ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলে মিরাজকে একহাত নিলেন সলমন আলি আঘা
বিতর্কিত রান আউটের পর ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলে মিরাজকে একহাত নিলেন সলমন আলি আঘা
Advertisement

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget