এক্সপ্লোর

Rohit Sharma: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের পছন্দের সেরা ভারত-পাক মহারণ কোনটা?

IND vs PAK: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফর্ম্য়াটের সব বিশ্বকাপেরই ভারত-পাক মহারণে খেলেছেন রোহিত শর্মা। নিজের সেরা ভারত-.পাক দ্বৈরথ কোনটা?

মুম্বই: ২২ গজে ভারত-পাক মহারণ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি উত্তেজনা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ২০০৭ থেকে শুরু হওয়া টি-টােয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত-পাক মহারণের ইতিহাস কিন্তু ভারতের পক্ষেই। রোহিত শর্মা এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর। তাঁর দেখা কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের সেরা ভারত-পাক মহারণ কোনটি? হিটম্য়ান বেছে নিলেন ২০০৭ সালে দু দেশের ২২ গজের যুদ্ধকে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফর্ম্য়াটের সব বিশ্বকাপেরই ভারত-পাক মহারণে খেলেছেন রোহিত শর্মা। নিজের সেরা ভারত-.পাক দ্বৈরথ কোনটা? প্রশ্নের উত্তরে রোহিত বলছেন, ''আমার টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেরা ভারত-পাক মহারণ অবশ্যই ২০০৭ সালের ফাইনাল। সেই অনুভূতির কোনও বিকল্প হয় না। আমরা সেই বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমরা সেই টুর্নামেন্টে গ্রুপ লিগেও ভারত-পাক মহারণ হয়েছিল। সেই ম্য়াচে প্রথমবার বোল আউট হয়েছিল। যাতে আমরা জিতেছিলাম। আর সেই বিশ্বকাপেরই ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিলাম আমরা। তাই ওই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচই আমার কাছে স্পেশাল।''

২০২২ সালে মেলবোর্নে হওয়া ভারত-পাকিস্তান মহারণও রোহিতের কাছে বিরাট স্পেশাল। হিটম্য়ান বলেন, ''আমি সেই সময়টা ড্রেসিংরুমে ছিলাম। আমি বাইরে আসছিলাম আর টেনশনে ছিলাম। যখন আপনি নিজে মাঠে উপস্থিত না থাকেন, তখন আপনি জানেন যে কিছুই করার নেই আপনার।''

সেই ম্য়াচে ১৬০ রান তাড়া করতে নেমে ভারত একটা সময় ৩১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে। কিন্তু সেখান থেকেই বিরাট কোহলি দলের জয়ের পথে এগিয়ে নিয়ে যান। রোহিত বলেন, ''বিরাট একটা অসাধারণ ইনিংস খেলেছিল সেই ম্য়াচে। কারণ ওই সময়টা আমরা ম্য়াচের থেকে দূরে সরে যাচ্ছিলাম। কিন্তু যেভাবে বিরাট ম্য়াচ শেষ করেছিল, তা অসাধারণ। দুর্দান্ত একটা ইনিংস দেখেছিলাম আমরা।''

রোহিত আরও বলেন, ''১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ আমি খেলেছি আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু এমন কোনও ম্যাচ যায়নি যেখানে আমি নার্ভাস হইনি। আমি যতক্ষণ ব্যাট হাতে মাঠে না নেমেছি আর ফিল্ডিংয়ের জন্য নেমেছি, ততক্ষণ পর্যন্ত আমার নার্ভাসনেস যেত না।''

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন রোহিত। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে টুর্নামেন্টে খেলছে ভারত। এবার টুর্নামেন্ট জিতলে ভারতই প্রথম আয়োজক দেশ হিসেবে টি-েটায়েন্টি বিশ্বকাপ জিতবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget