এক্সপ্লোর

IND vs PAK: মাঠে স্লেজিং নয়, বরং শান্তিতেই জয়! পাক ব্যাটারদের নিয়ে সূর্যকুমারের বিশেষ বার্তা

T20 World Cup 2026: ইন্সটায় ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারত-পাক ম্যাচ শুরু হওয়া থেকে শেষ অবধি নানা টুকরো টুকরো মুহূর্ত।

কলম্বো: বাইশ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি মানেই এমন এক দ্বৈরথ, যেখানে একদিকে হয় গ্যালারিতে গর্জন আর মাঠের ভেতরে চলে স্নায়ুর লড়াই। যেখানে প্রতিটি বলের সঙ্গে সঙ্গে বাড়ে উত্তেজনা, আর এক চিলতে স্লেজিং আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) হাইভোল্টেজ ম্যাচে দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন ছবি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দলের সকলকে বুঝিয়ে দেন, আগ্রাসন মানেই শুধু স্লেজিং বা কটু কথা নয়।

ইন্সটাগ্রামে ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারত-পাক ম্যাচ শুরু হওয়া থেকে শেষ অবধি নানা টুকরো টুকরো মুহূর্ত। সেখানেই দেখা যায়, স্কাই টিমের প্রত্যেককে বার্তা দিচ্ছেন, পাক ক্রিকেটারদের কোনওভাবেই স্লেজিং তাঁরা করবেন না। বরং খেলায় মনোযোগ তাঁরা বেশি দেবেন।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সূর্যের এই শান্ত ও সংবেদনশীল রূপ ভারতের জয়ে এক অনুঘটক হিসেবে কাজ করেছে। সতীর্থদের আবেগ নিয়ন্ত্রণে রেখে তিনি মাঠের মধ্যে তাঁদের মনোযোগ ফিরিয়ে আনেন নিখুঁত লাইন-লেংথ আর ফিল্ডিংয়ের দিকে। ক্রিকেট খেলিয়ে প্রতিটা দেশের ক্রিকেটাররাই কমবেশি নানা ম্যাচে স্লেজিং করে থাকেন। মাঠের সেই তিক্ততা ভুলে সূর্যের এই মানবিক আবেদন ভারত-পাক ক্রিকেট ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দিনশেষে স্কোরবোর্ডে জয়টা ভারতের হলেও, সূর্য আবারও জিতে নিলেন কোটি মানুষের মন। 

উল্লেখ্য, কলম্বোয় এ বারের বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে, ভারতের জয়জয়কার ছাড়া আর কিছু বলার মতো নেই। ক্রিকেটমহলে তা নিয়েই চলছে আলোচনা। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭৫ রান তোলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। নেপথ্যে ঈশান কিষাণের ৪০ বলে ৭৭ রানের এক লড়াকু ইনিংস। ম্যাচের সেরার পুরস্কারও ঝুলিতে ভরেন ঈশান। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। নেপথ্যে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলদের দাপুটে বোলিং। ৬১ রানের বড় ব্যবধানে টিম ইন্ডিয়া দ্বীপরাষ্ট্রে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে কোয়ালিফাই করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget