T20 World Cup: কলম্বোর বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে, পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে বললেন সূর্যকুমার
Suryakumar Yadav: কাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। প্রথম দিনই নামছে গতবারের চ্যাম্পিয়ন ভারত।

মুম্বই: টি-২০ বিশ্বকাপে কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি কি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ হবে?
জলঘোলা চলছে এই একটা প্রশ্নকে ঘিরে। কাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। প্রথম দিনই নামছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের আগেও ঘোরাফেরা করছে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।
কলম্বোয় কি ভারত বনাম পাকিস্তান মহারণ আদৌ হবে?
টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করার আগে সূর্যকুমার যাদবকেও শুনতে হল সেই প্রশ্ন। শুক্রবার মুম্বইয়ে অধিনায়কদের বৈঠকের শেষে সূর্যকুমার সাংবাদিকদের বলেন, 'আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা ওদের বিরুদ্ধে খেলব না বলিনি। প্রত্যাখান এসেছে ওদের তরফ থেকে। আইসিসি সূচি তৈরি করেছে। বিসিসিআই ও ভারতীয় সরকার নিরপেক্ষ মাঠে খেলার ব্যবস্থা করেছে আইসিসি-র সঙ্গে কথা বলে। আমাদের কলম্বোর বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি। তারপর কী হয় দেখা যাবে।'
ভারত গতবারের চ্যাম্পিয়ন আর এবারের টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখার লড়াই। অন্যতম ফেভারিট ভারত। ওয়ার্ম আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ভারত। স্বাভাবিকভাবেই খোশমেজাজে সূর্যকুমার। পাকিস্তান ম্যাচ নিয়ে শিবিরের আবহ কেমন? স্কাই বলেছেন, 'আমাদের দলে সাফ আলোচনা হয়ে গিয়েছে। প্রথমে ৭ ফেব্রুয়ারির ম্যাচ খেলব। তারপর নামিবিয়া ম্যাচ খেলতে দিল্লি যাব। তারপর কলম্বো যাব।'
From one 𝗰𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻 𝘁𝗲𝗮𝗺 to another 🏆
— BCCI Women (@BCCIWomen) February 5, 2026
From the #WomenInBlue to the #MenInBlue 🙌
🎥 Special wishes for #TeamIndia ahead of the ICC Men's T20 World Cup 2026 👏#T20WorldCup pic.twitter.com/ziq8O7rt55
ভারতীয় শিবির থেকে সূর্যই প্রথম এ নিয়ে মুখ খুললেন। আগের দিনই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন যে, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করছেন। সূর্যকুমার বলেছেন, 'ওদের সিদ্ধান্তে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। আমি যদি সিদ্ধান্তটা নিতে পারতাম ভাল হতো। তবে এটা পাকিস্তানের সিদ্ধান্ত। আমাদের বলা হয়েছে ১৫ ফেব্রুয়ারি ম্যাচ খেলতে। আমরা এশিয়া কাপে খেলেছি, তিনবার খেলেছি। ওদের বিরুদ্ধে খুব ভাল ক্রিকেট খেলেছি। আমরা জিতেছি। কলম্বোয় সুযোগ পেলে আবার ভাল খেলার চেষ্টা করব। আমার মনে হয় বিষয়টা সোজা নয়। ওরা নিশ্চয়ই কিছু সমাধান খোঁজার চেষ্টা করবে। তবে যদি অন্য দলের সরকারের সিদ্ধান্ত হয়, কীভাবে... ওদের পক্ষেও এটা কঠিন। কঠিন পরিস্থিতি। তবে আমাদের যদি বলা হয় গিয়ে খেলতে প্রস্তুত।'




















