IND vs SA: ওপেনে নেমেই ঝড় তুললেন ঈশান, রান পেলেন তিলকও, প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ২৪০/৬
IND vs SA T20: স্যামসন কিউয়িদের বিরুদ্ধে বড় রান করতে পারেননি কোনও ম্য়াচেই। শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনিংয়ে নামলেন ঈশান। আর ব্যাট হাতে ঝড়ও তুললেন।

নবি মুম্বই: প্রস্তুতি ম্য়াচেও ব্যাট হাতে ঝড় তুললেন ভারতের ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) প্রথম ম্য়াচে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছে সূর্যকুমারের (Suryakumar Yadav) দল। ম্যাচে ওপেনিংয়ে নামলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। আগের সিরিজে সঞ্জু স্যামসন খেলেছিলেন ওপেনিং স্লটে। কিন্তু বড় রান করতে পারেননি কোনও ম্য়াচেই। শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনিংয়ে নামলেন ঈশান। আর ব্যাট হাতে ঝড়ও তুললেন। যেই ছন্দে ছিলেন কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে। সেই ছন্দই ধরে রাখলেন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে নেমেছিলেন ঈশান কিষাণ। অভিষেকের রানের গতি কিছুটা কম থাকলেও ঈশান কিষাণ আগের ম্য়াচের ছন্দই ধরে রাখলেন। কিউয়িদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এদিন ২৩ বলে অর্ধশতরান হাঁকান। এরপর মাঠ ছাড়েন। অভিষেক ১৮ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। এদিন টিম ম্য়ানেজমেন্ট মূলত দেখে নিতে চেয়েছিল যে আদৌ তিলক ম্য়াচ ফিট কতটা। কিছুদিন আগেই ইন্ডিয়া এ-র হয়ে মাঠে নেমেছিলেন তিলক। এদিন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। সূর্যকুমার ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন। রিঙ্কু সিংহ ১৩ বলে ১৬ রান করেন।
View this post on Instagram
অন্য়দিকে লোয়ার অর্ডারে ঝড় তোলেন হার্দিক। তিনি ১০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। অক্ষর পটেল ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন।
ভারতের বিরুদ্ধে না খেললে কী শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্য়াচ হওয়ার কথা। কিন্তু সেই ম্য়াচ বয়কট করেছে পাকিস্তান শিবির। আইসিসির তরফে শাস্তি দেওয়া বা আর্থিক ক্ষতিকেই কিন্তু বিষয়টা সীমাবদ্ধ নয়। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে পাকিস্তানের বিশ্বকাপ ভাল ফল করার আশাতেও কিন্তু বিরাট বড় ধাক্কা লাগতে পারে। নেপথ্যে ভারত, আইসিসি কেউ নয়, বরং শ্রীলঙ্কার আবহাওয়া। এবারের বিশ্বকাপে প্রতিটি দলই চারটি করে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। সলমন আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে না খেললে তাঁদের কাছে গ্রুপ পর্বের আর তিনটি ম্যাচ থাকবে। সেই তিন ম্য়াচ থেকেই পাকিস্তানকে পয়েন্ট অর্জন করতে হবে।




















