এক্সপ্লোর

Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?

Indian Cricket Team Head Coach: লাল বলের ফর্ম্যাটে গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের রেকর্ড সবচেয়ে খারাপ। কিন্তু আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গম্ভীর বন্দনা গোটা দেশজুড়ে।

মুম্বই: ভারতীয় দলের কোচ হিসেবে প্রায় দুটো বছর কাটিয়ে ফেললেন গৌতম গম্ভীর। আর এই দুটো বছরে সাফল্য এসেছে। এসেছে ব্যর্থতাও। সাদা বলের ফর্ম্যাটে দেশের ক্রিকেটের ইতিহাসে একমাত্র কোচ হিসেবে দুটো আইসিসি ট্রফি জিতেছেন। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। তবে লাল বলের ফর্ম্যাটে গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের রেকর্ড সবচেয়ে খারাপ। কিন্তু আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গম্ভীর বন্দনা গোটা দেশজুড়ে। সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার। কিন্তু ভারতীয় দলের কোচ হিসেবে সফরটা কেমন ছিল?

সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক পডকাস্টে অংশ নিয়েছিলেন গম্ভীর। সেখানেই উঠে এল নানা কথা। ২০২৪ সালে জুলাই মাসে আচমকাই গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার আগে কোনও জাতীয় দলের কোচিংয়ের অভিজ্ঞতা ছিল না তাঁর। আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে সেই মরশুমে দায়িত্ব সামলেছিলেন। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সেবার কেকেআর চ্যাম্পিয়নও হয়। ফাইনালের দিনই মাঠে তৎকালীন বিসিসিআই সচিব ও বর্তমান আসিসি চেয়ারম্য়ান জয় শাহকে দেখা যায় গম্ভীরের সঙ্গে কথা বলতে দীর্ঘক্ষণ। দুজনকে বেশ হাসিখুশি লাগছিল। ভারতীয় দলের হেডকোচ বলছেন, ''আমার এখনও মনে আছে কেকেআর বনাম মুম্বই ম্য়াচের জন্য আমরা সেই সময় প্রস্তুতি সারছিলাম। জয় শাহ ভাই আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে এই কোচ হওয়ার প্রস্তাব দিচ্ছি, তুমি আমাকে না করতে পারবে না। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর তাছাড়া নিজে প্রস্তুতও ছিলাম না এই দায়িত্ব নেওয়ার জন্য।''

প্রাক্তন বাঁহাতি বিশ্বজয়ী ওপেনার আরও বলেন, ''এটা আমার কাছে একটা বড় চমক ছিল। ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়াটা সত্যিই বিরাট সম্মানের বিষয়। খুব বেশি মানুষের এই সৌভাগ্য হয় না যে ওই ড্রেসিংরুমে আবার ফিরে যাওয়া, আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানো। এটা তাই আমার কাছে খুব বিশেষ মুহূর্ত ছিল। আমি এরপর আমার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। স্ত্রী নাতাশার সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু জয় ভাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের দিনটার জন্য।''

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় ক্রিকেটের উন্নতিতে অবদান রাখার জন্য রাহুল দ্রাবিড় ও ভিভি এস লক্ষ্মণেরও প্রশংসা করেছিলেন গম্ভীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs CSK Live Score: চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
Praful Hinge: ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
Shane Warne: ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
Advertisement

ভিডিও

West Bengal Assembly Election 2026: বাজছে ভোটের বাদ্যি, নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক
Poila Boishakh 2026: কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?
Kolkata News: বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
RailOne App Discounts : এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Embed widget