এক্সপ্লোর

Tilak Varma: টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা খেল ভারত, অস্ত্রোপচার হল ক্রিকেটারের, কবে ফিরবেন মাঠে?

India vs New Zealand: তলপেটের সমস্যায় কাবু হায়দরাবাদের ক্রিকেটার। রাজকোটে বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

মুম্বই: নিউজ়িল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। চোটের জন্য টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেলেন তিলক বর্মা (Tilak Varma)। বৃহস্পতিবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল তিলকের ছিটকে যাওয়ার কথা।

কী হয়েছে তাঁর? 

তলপেটের সমস্যায় কাবু হায়দরাবাদের ক্রিকেটার। রাজকোটে বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। সেখানেই বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে গিয়েছিলেন তিলক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিলককে। তিনি শুক্রবার হায়দরাবাদের বাড়িতে ফিরে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, তিলক এখন স্থিতিশীল ও দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, তিলকের শারীরিক সমস্যা কেটে গেলে এবং অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে গেলে ধীরে ধীরে শরীরচর্চা ও ট্রেনিং শুরু করবেন। তারপর নেট প্র্যাক্টিসের দিকে যেতে পারবেন। 

 

যদিও দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। ঠিক এক মাস পরেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে খেলতে পারবেন তিলক বর্মা? গুরুতর প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। একমাসের মধ্যে কতটা ফিট হয়ে উঠবেন তিলক, তা নিয়ে রয়েছে জল্পনা।

ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, আপাতত নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না তিলক। পরের দুই ম্যাচে তিনি খেলবেন কি না, তা তাঁর শারীরিক অবস্থার গতিবিধি যাচাই করে জানানো হবে।

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিলকের ইনিংস সকলকে চোখে আঙুল দিয়ে তাঁর দক্ষতা দেখিয়ে দিয়েছিল। আসন্ন বিশ্বকাপেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে সেই তিলকই তলপেটে চোট পেয়েছেন। সেই চোটের কারণেই তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে উপস্থিত ছিলেন তিলক। সেইখানেই ম্যাচের আগে তিলক পেটে ব্যথার কথা জানান।

তিলকের বিষয়ে এক বিসিসিআই আধিকারিক PTI-কে সাক্ষাৎকারে জানান, 'রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদ দলের অঙ্গ তিলক বর্মা, সেখানেই তিনি টেস্টিকুলারে প্রবল ব্যথা অনুভব করেন এবং সেই বিষয়ে জানান। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি গোকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই স্ক্যানের পর তাঁর টেস্টিকুলার টরসিয়ন ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁর অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়। আমাদের বিশেষজ্ঞর থেকেও আমরা মতামত নিই এবং তিনিও একই কথা বলেন। তিলকের সফলভাবে অস্ত্রেপচার হয়েছে এবং উনি এখন ভাল আছেন। ওঁর শারীরিক বিষয় এবং কবে মাঠে ফিরতে পারবেন, তা মেডিক্যাল দলের সঙ্গে আলোচনার করার পরে আরও আপডেট পেলেই আমরা জানাব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Hotel Service Charge: হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
Bank Rules : ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
Best Stocks To Buy : আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
Gold Price Today : আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১.২৬) পর্ব ২: কনভয়ে হামলা,CBI চেয়ে হাইকোর্টে শুভেন্দু | 'তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ', নৌশাদকে নিশানা হুমায়ুনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১.২৬) পর্ব ১: SIR নিয়ে BJP ও কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর | এতদিন ছাপ্পা মেরেছেন, তাই এখন ভয় পাচ্ছেন: সুকান্ত
Gangasagar Mela 2026: মনোস্কামনা পূরণের আশায় আজ গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী
Blinkit Delivery: কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের হস্তক্ষেপের পরই বদলে গেল ব্লিঙ্কিট-এর স্লোগান
Humayun Kabir: রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছেন কর্মীরা : হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hotel Service Charge: হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
Bank Rules : ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
Best Stocks To Buy : আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা 
Gold Price Today : আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?
Stock Market Crash : শেয়ার বাজরে বড় ধস, সেনসেক্স কমল ৪০০ পয়েন্ট, নিফটি ২৫,৬০০-এর নীচে
শেয়ার বাজরে বড় ধস, সেনসেক্স কমল ৪০০ পয়েন্ট, নিফটি ২৫,৬০০-এর নীচে
Bank Loan Tips :  ভালো আয়, ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও আটকে যাচ্ছে ঋণ ? এই বিষয়গুলির দিকে নজর দেয় ব্যাঙ্ক 
 ভালো আয়, ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও আটকে যাচ্ছে ঋণ ? এই বিষয়গুলির দিকে নজর দেয় ব্যাঙ্ক 
Stock Market Today : আজ এই ৮ স্টকে ভরসা রাখতে পারেন, বাজার বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
আজ এই ৮ স্টকে ভরসা রাখতে পারেন, বাজার বিশেষজ্ঞরা দিচ্ছেন এই পরামর্শ 
Driving Licence : গাড়ির মালিক, ড্রাইভিং লাইসেন্সহোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা, কথা না শুনলে সমস্যায় পড়বেন ?
গাড়ির মালিক, ড্রাইভিং লাইসেন্সহোল্ডারদের জন্য সরকারের জরুরি বার্তা, কথা না শুনলে সমস্যায় পড়বেন ?
Embed widget