এক্সপ্লোর

T20 World Cup 2026: ফর্ম নিয়ে সমালোচনা, ব্যাটিং অর্ডারে অবনমন, জিম্বাবোয়ের বিরুদ্ধে রানে ফিরে কী বললেন তিলক?

Tilak Varma: জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন তিলক বর্মা।

চেন্নাই: গোটা বিশ্বকাপেই তিলক বর্মার (Tilak Varma) ফর্ম নিয়ে জোর চর্চা হয়েছে। তিনি দলের হয়ে প্রতিটি ম্য়াচ খেললেও মূলত তাঁর রানের গতি নিয়েই উঠছিল প্রশ্ন। বৃহস্পতিবার তাঁকে ব্যাটিং অর্ডারে ডিমোট করা হয়। তিনের বদলে ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন তিলক। জিম্ববোয়ের বিরুদ্ধে (IND vs ZIM) জয়ও পায় ভারতীয় দল। টপ অর্ডার থেকে ফিনিশার, টুর্নামেন্টের মাঝেই হঠাৎ ব্যাটিং পজিশন বদলে যাওয়ায় তাঁর কোনও সমস্যা হয়নি? কী বলছেন তিলক?

তিলক কিন্তু তাঁর ব্যাটিং পজিশন বদল নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি অতীতেও তাঁর ফ্র্যাঞ্চাইজি দল তো বটেই, ভারতের হয়েও মিডল অর্ডারে ব্যাট করেছেন। তাই এই ভূমিকা তাঁর জন্য নতুন কিছু নয়। পাশাপাশি ভারতের তারকা ব্যাটার এও স্পষ্ট করে দেন যে দলের প্রয়োজনে তিনি যে কোনও পজিশনেই ব্যাটিং করতে পারেন। পাশাপাশি তিনিও এও স্পষ্ট করে দেন যে তাঁর ছন্দে ফিরতে একটা ইনিংসেরই প্রয়োজন ছিল এবং সেটা খেলার পর বর্তমানে তিনি আত্মবিশ্বাস ফিরে পিয়েছেন।     

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলার পর তিলক বলেন, 'আমি তো বরাবরই বলে এসেছি যে দল আমার থেকে যা চায়, আমি তার জন্য সবসময় প্রস্তুত। আমি তো বিগত চার বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এই ভূমিকা পালন করেছি এবং ভারতীয় দলের হয়েও কয়েকটা ম্যাচ ওই পজিশনে খেলেছি। তাই দলের হয়ে যে কোনও স্থানে খেলতে আমি তৈরি। পরিস্থিতি অনুযায়ী আমি মানিয়ে নিতে পারি। আমার খালি একটা ভাল ইনিংসের প্রয়োজন ছিল। ঈশ্বরের কৃপায় সেটা খেলতে পেরেছি এবং আসন্ন ম্যাচগুলির জন্য আমি বেশ আত্মবিশ্বাসী যে আমি দলকে ম্যাচ জেতাতে তৈরি।'

তবে এদিন তিলক রান পেয়ে ছন্দে ফিরলেও, সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না সঞ্জু স্যামসন। শুরুটা ভাল করেও তিনি ২৪ রানে সাজঘরে ফেরেন। তাঁর শট নির্বাচনে হতাশ সুনীল গাওস্করও। ম্যাচে ধারাভাষ্য দেওয়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, গাওস্করকে বলতে শোনা যায়, 'ও নিজেও হতাশ হবে, কারণ ওই একই জায়গায় ও বহুবার আগেও আউট হয়েছে। সবাই জানে ওর বিরুদ্ধে ডিপ স্কোয়ার লেগ রেখে শর্ট বল কর, আর এক্ষেত্রে মুজ়ারাবানির উচ্চতাও বলকে বাড়তি বাউন্স প্রদান করে। সেই কারণেই স্যামসন বলটা ঠিক মতো মিডল করতে পারেননি। ও আবারও ডিপে ক্যাচ দিয়ে ফিরল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কি নেতৃত্ব ছাড়তে চলেছেন সূর্যকুমার? ভারত অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে?
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কি নেতৃত্ব ছাড়তে চলেছেন সূর্যকুমার? ভারত অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে?
T20 Ranking: সঞ্জু-ঈশানের বিরাট প্রোমোশন! টি-২০ বিশ্বকাপ জিতে আইসিসির তালিকায় কে কত নম্বরে?
সঞ্জু-ঈশানের বিরাট প্রোমোশন! টি-২০ বিশ্বকাপ জিতে আইসিসির তালিকায় কে কত নম্বরে?
T20 World Cup: সব ধর্মের সম্মান করা উচিত, গম্ভীরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
সব ধর্মের সম্মান করা উচিত, গম্ভীরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
T20 World Cup 2026: বিশ্বজয়ের পরেই রেকর্ড আর্থিক পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের, সূর্যরা কত টাকা করে পাবে জানেন?
বিশ্বজয়ের পরেই রেকর্ড আর্থিক পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের, সূর্যরা কত টাকা করে পাবে জানেন?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Embed widget