এক্সপ্লোর

U19 World Cup 2026: ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বজয়ের 'ছক্কা' ভারতের ছোটদের

U19 WC, IND vs ENG: ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া।

হারারে: বিশ্বজয়ের ‘ছক্কা’! ভারতীয় যুব ক্রিকেট টিমের জন্য এর থেকে ভাল শব্দবন্ধনী আর যেন হতেই পারে না... হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার ইতিহাস গড়ল ভারতের (India U19) ছোটরা। ইংল্যান্ডকে (Englad U19) ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup) ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। ভারতীয় যুব দলের এই জয়ের নেপথ্যে নায়ক হয়ে রইলেন বৈভব সূর্যবংশী, যাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল ব্রিটিশ বাহিনী।

সূর্যবংশীর তাণ্ডবে রানের পাহাড়

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক আয়ুষ মাহত্রে। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৫টি চার এবং ১৫টি ছক্কায়। তাঁর সঙ্গ দেন ক্যাপ্টেন আয়ুষ মাহত্রে, তিনি ৫১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। সূর্যবংশীর সেই বিধ্বংসী ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ৪১১ রানের বিশাল টার্গেট দেয় ভারত।

লড়াই করেও হার ইংল্যান্ডের

৪১২ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি ইংল্যান্ড। ওপেনার বেন ডকিন্স অর্ধশতরান করে জয়ের আশা জাগিয়েছিলেন। টমাস রিউ এবং বেন মেস দ্রুত কিছু রান তুলে ভারতকে চাপে ফেলার চেষ্টাও করেন। কিন্তু রানের বিশাল চাপের মুখে খেই হারায় ইংল্যান্ডের মিডল অর্ডার। এক সময় ১৭৪ রানে ৪ উইকেট থাকা ইংল্যান্ডের স্কোর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ১৭৭ রানে ৭ উইকেটে পরিণত হয়।

অষ্টম উইকেটে ক্যালেব ফ্যালকনার অবিশ্বাস্য লড়াই শুরু করেন। মাত্র ৬৭ বলে ১১৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে তিনি ভারতকে কিছুটা চিন্তায় ফেলেছিলেন। কিন্তু লক্ষ্য এতটাই দূরে ছিল যে  একা কুম্ভ হয়েও ফ্যালকনার দলকে জেতাতে ব্যর্থ হন। ৩১১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানের ব্যবধানে জিতে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় উঠল ভারতের।

ইংল্যান্ডের বিরুদ্ধে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হয়ে ৩টি উইকেট নেন অম্বরীশ। ২টি করে উইকেট দীপেশ ও কণিষ্কর। আর ১টি করে উইকেট পান আয়ুষ ও খিলান। ফাইনালের সেরার পুরস্কার গিয়েছে বৈভবের ঝুলিতে। ৪৩৯ রান করে ও ১টি উইকেট নিয়ে সিরিজের সেরাও তিনিই।

ভারতের যুব টিম চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
Indian Cricket Team: বিশ্বকাপে বড় ভুল করেছিলেন তিনি, টুর্নামেন্ট জিতেও স্বীকার করে নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার
বিশ্বকাপে বড় ভুল করেছিলেন তিনি, টুর্নামেন্ট জিতেও স্বীকার করে নিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget