এক্সপ্লোর

Vaibhav Suryavanshi: ফাইনালে ইংরেজদের ধ্বংস করে বিশ্বরেকর্ড বৈভবের, ইতিহাস লিখল মাত্র ১৪ বছর বয়সে

U19 World Cup Final: মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করল বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

হারারে: তাকে বলা হচ্ছে বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময়। সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) গড়ল বিশ্বরেকর্ড! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংরেজদের ছারখার করে দিল। বিধ্বংসী সেঞ্চুরিতে লুটোপুটি খেল একের পর এক রেকর্ড।

হারারেতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই অ্যারন জর্জের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। কিন্তু তারপর বৈভবের ব্যাটে ঝড়। সঙ্গে অধিনায়ক আয়ূষ মাত্রের আগ্রাসী হাফসেঞ্চুরি। পাহাড়প্রমাণ স্কোরের দিকে এগোচ্ছে ভারত।

মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করল বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। অল্পের জন্য সেরা হতে পারেনি। জাপানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার উইল মালাজ়াক চলতি বিশ্বকাপেই ৫১ বলে সেঞ্চুরি করেছেন। ১৪ বছরের বৈভব নিল তার চেয়ে মাত্র ৪ বল বেশি। স্বদেশীয় রাজ বাওয়ার রেকর্ড অবশ্য ভেঙে দিল বৈভব। ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে ৬৯ বলে সেঞ্চুরি করেছিলেন রাজ। তাঁকে পেরিয়ে গেল বৈভব।

 

তবে অন্য একটি বিশ্বরেকর্ড গড়ল বৈভব। যে নজির আর কারও নেই। শেষ পর্যন্ত ৮০ বলে ১৭৫ রানে আউট হল বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে যা সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ভারতেরই উন্মুক্ত চন্দের রেকর্ড ভেঙে দিল বৈভব। ২০১২ সালে উন্মুক্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর । 

অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটেও একটি বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। এদিন ১৫টি ছক্কা মেরেছে বাঁহাতি ব্যাটার। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে কোনও ৫০ ওভারের ম্যাচে এক ইনিংসে এত ছক্কা আর কেউ মারেনি। নিজের রেকর্ডই ভাঙল বিহারের কিশোর । গত বছরের ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে ১৪টি ছক্কা মেরেছিল বৈভব ।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির এটা। ১৮ বছরের রেকর্ড ভেঙে দিল বিহারের বাঁহাতি। ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাইকেল হিল ১২টি ছক্কা মেরেছিলেন। সেই কীর্তি ভেঙে দিল বৈভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sanju On Abhishek:
"ভাই দ্রুত বিয়ে করে নে তো...", হঠাৎ অভিষেককে এমন কেন বললেন সঞ্জু?
Jasprit Bumrah: যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
Jay Shah: টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
Salman Ali Agha run out: বিতর্কিত রান আউটের পর ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলে মিরাজকে একহাত নিলেন সলমন আলি আঘা
বিতর্কিত রান আউটের পর ‘স্পোর্টসম্যান স্পিরিট’ নিয়ে প্রশ্ন তুলে মিরাজকে একহাত নিলেন সলমন আলি আঘা
Advertisement

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget