এক্সপ্লোর

Virat Kohli: প্রায় দেড় দশকের অপেক্ষার অবসান, ফের একবার বিজয় হাজারে ট্রফিতে খেলবেন কোহলি

Vijay Hazare Trophy: ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে।

নয়াদিল্লি: ভারতীয় বোর্ডের তরফে বহু আগেই বার্তা দেওয়া হয়েছিল কোনও খেলোয়াড় উপলব্ধ থাকলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মতো হালে বিরাট কোহলিকে (Virat Kohli) রঞ্জি ট্রফি খেলতে দেখা গিয়েছিল। এবার ফের একবার তিনি ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে চলেছেন। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) কোহলিকে খেলতে দেখা যাবে।

আপাতত ভারতের হয়ে কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট খেলতে ব্যস্ত। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কোহলি কেবল ওয়ান ডেতেই খেলেন। সেই কারণেই তাঁকে আসন্ন বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে না না জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ তাতে কার্যত সিলমোহর পড়ল। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি অরুণ জেটলির বক্তব্য ধরে পিটিআই এমনটাই রিপোর্টে জানাচ্ছে।

পিটিআইকে রোহন জেটলি জানান, 'ওঁ বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য নিজের সম্মতি দিয়েছেন। তবে কয়টা ম্যাচে ওঁ খেলবেন, সেটা এখনও নিশ্চিত নয়। ওঁর থাকাটা তো নিঃসন্দেহেই দিল্লি সাজঘরের জন্য দারুণ একটা উপলব্ধি হতে চলেছে।'

ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বাধিক শতারান করা ক্রিকেটার হালেই নিজের ৫২তম ওয়ান ডে সেঞ্চুরিটি হাঁকিয়েছেন। সেই ফর্ম নিয়েই এবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। সেই ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার বিজয় হাজারেতে খেলেছিলেন কোহলি। তার দেড় দশক পর ফের একবার এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে  কিং কোহলিকে।

তবে তার আগে বুধবার রায়পুরে কোহলিসহ গোটা ভারতীয় দলই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে মাঠে নামছে। রবিবাসরীয় রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম ওয়ান ডেতে দুরন্ত শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ভারতীয় সমর্থকরা কোহলির সেই ফর্ম অব্যাহত থাকুক এমনটারই আশা করছে। বুধবার সেই লক্ষ্যেই দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নামবেন বিরাটসহ গোটা ভারতীয় দল। তার আগে রায়পুরে পৌঁছে গেলেন কোহলি, রাহুল, রোহিতরা। 

সেখানে হোটেলে পৌঁছতেই কোহলিকে ঘিরে যে উন্মাদনা দেখা গেল, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ৩৭ বছর বয়সি মহাতারকা ক্রিকেটার হোটেলে ঢুকতেই একঝাঁক মানুষ তাঁকে ঘিরে ধরে। তবে তারা প্রাপ্ত বয়স্ক নয়, তারা হল একদল কচিকাচা। সকলের হাতেই ছিল লাল গোলাপ। কোহলিকে কার্যত ঘিরে ধরে সকলেই সেই লাল গোলাপ তাঁর হাতে তুলে দেন। কচিকাচাদের এই ভালবাসা যে কোহলিকে কতটা আনন্দিত করেছে. তা তাঁর হাবভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Advertisement

ভিডিও

SIR News: 'রাত ১০টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে', SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন
Bengal SIR:এক শ্রেণির BLO, AERO-রা বেনিয়ম করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ধরা পড়বেই: শুভেন্দু
Bowbazar News: বউবাজারে ফের বাড়ি বিপর্যয়, ঘটনাস্থলে KMRCL। বাড়ি ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা
Bengal SIR: শীঘ্রই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার আগে ডুপ্লিকেট ভোটারের খোঁজে তৎপর নির্বাচন কমিশন
Chhok Bhanga 6Ta: 'ভোট আসে যায়, সরকার থেকে যায়', SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
Zero Balance Accounts : জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Embed widget