এক্সপ্লোর

Virat Kohli: মেয়েদের কুর্নিশ, আরসিবি WPL চ্যাম্পিয়ন হতেই মন জিতে নিল বিরাট কোহলির বার্তা

WPL Final: স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana) বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট কোহলি।

বঢোদরা: ছেলেদের পর ফের মেয়েরা। আইপিএলের (IPL News) পর দ্বিতীয় ডব্লিউপিএল খেতাবও এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) শিবিরে। বৃহস্পতিবার  আরও একবার ডব্লিউপিএল চ্য়াম্পিয়ন হল আরসিবি। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০২৪ সালে ডব্লিউপিএল খেতাব জিতেছিল আরসিবি। অন্য়দিকে চতুর্থবার ফাইনালে জায়গা করে নিয়েও খেতাব ঘরে তুলতে পারল না দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে ম্য়াচ জেতানো ৮৭ রানের ইনিংস খেললেন স্মৃতি মান্ধানা। জর্জিয়া ভলও হাফসেঞ্চুরি করলেন। রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে বাউন্ডারি হাঁকিয়ে দিল্লির কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন রাধা যাদব।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana) বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট কোহলি। গত আইপিএলেই যিনি প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন আরসিবি জার্সিতে। ডব্লিউপিএলে আরসিবি চ্যাম্পিয়ন হতেই বিরাট কোহলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লিখেছেন, 'আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের ওপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার এই মুহূর্ত উপভোগ করো। ক্রিকেটপ্রেমীরা খুবই ভালবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।'

দ্বিতীয়বার ডব্লিউপিএল ট্রফি জিতে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন স্মৃতি। বৃহস্পতিবার ম্যাচের পর স্মৃতি বলেন, 'আরসিবি ভক্তরা বিশ্বের সেরা। আমরা যেখানেই খেলি না কেন, প্রচুর সমর্থন পেয়েছি।' আরসিবি অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, আইপিএল ও ডব্লিউপিএল ধরলে এই নিয়ে পরপর তিনবার চ্যাম্পিয়ন হল আরসিবি। স্মৃতি বলেছেন, 'এটা অসামান্য ও দারুণ অনুভূতি। গোটা মরশুমে আমরা যেভাবে খেলেছি তাতে প্রত্যেকের অবদান রয়েছে। আমি হয়তো দু’‌তিন জনের নাম আলাদা করে নেব। তার মধ্যে রয়েছে প্রত্যুষা কুমার। গোটা মরশুমে একটা ম্যাচেও সুযোগ পায়নি। কিন্তু প্রত্যেকটা অনুশীলনে নিজের সেরাটা দিয়েছে। ম্যাচের দিন জল বয়েছে। অনেকেই হয়তো এই জিনিসগুলো খেয়াল করবেন না। কিন্তু আমরা মাথায় রাখছি । এছাড়া গৌতমী এবং প্রেরণাও রয়েছে। দু'জনই তরুণ ক্রিকেটার। যেভাবে গোটা দলের সঙ্গে কাজ করেছে তাতে আমি খুশি ।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hardik Pandya: বিশ্বজয় উদযাপন করতে গিয়েই আইনি জটিলতায় জড়ালেন হার্দিক, থানায় দায়ের হল অভিযোগ
বিশ্বজয় উদযাপন করতে গিয়েই আইনি জটিলতায় জড়ালেন হার্দিক, থানায় দায়ের হল অভিযোগ
Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget