Deepti Sharma: ঝুলনকে টেক্কা দিয়ে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়তে পারবেন দীপ্তি?
Womens T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্য়াচে পাক বধের পর হরমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল বুধবার ১৭ জুন, লিডসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে।

বার্মিংহ্য়াম: আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে ছিনিয়ে নিয়েছিল ভারত। প্রথম ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৬৪ রানের জয় ছিনিয়ে নিয়েছে। ম্য়াচে ভারতের ১৭০ রানের জবাবে পাকিস্তান ১০৬ রানে অল আউট হয়ে যায়। আর ভারতের জয়ের অন্য়তম কারিগর দীপ্তি শর্মা। নিজের ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন দীপ্তি। এবার ঝুলন গোস্বামীকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজির গড়ার সামনে দাঁড়িয়ে দীপ্তি।
দীপ্তি শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৫৪ উইকেট নিয়ে নিয়েছে এখনও পর্যন্ত। এখন বিশ্বমঞ্চে নতুন এক মাইলফলক ছুঁতে তাঁর দরকার মাত্র ২ উইকেট। যদি ভারতের হয়ে পরবর্তী ম্যাচে দীপ্তি দুটি উইকেট নিতে পারেন, তাহলে তিনি ৩৫৫ উইকেট নিয়ে ঝুলন গোস্বামীকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠবেন।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্য়াচে পাক বধের পর হরমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল বুধবার ১৭ জুন, লিডসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে। আগের ম্য়াচে ব্যাট হাতে স্মৃতি, হরমনপ্রীত, রিচা রান পেলেও ব্যাটিং ডিপার্টমেন্টের বাকিরা সেভাবে রান করতে পারেননি, যা কিছুটা চিন্তার কারণ হতে পারে অমল মজুমদারের জন্য।
পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ম্য়াচে মুনিবা আলি ও গুল ফিরোজা পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে শুরুটা মন্দ করেননি। তবে দীপ্তি শর্মাই ফিরোজাকে ফিরিয়ে পঞ্চম ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কাটি দেন, ভাঙে ৩৮ রানের পার্টনারশিপ। নিজের পরের ওভারে তিনি আয়েশা জাফারকে ফেরান ভারতের তারকা স্পিনার অলরাউন্ডারই। ভারতের তৃতীয় সাফল্যটিও আসে দীপ্তির সুবাদেই। মুনিবা দুরন্ত ছন্দে ব্যাটিং করে অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। তবে দুরন্ত ডিরেক্ট হিটে দীপ্তি শর্মা তাঁকে ৪১ রানে রান আউট করেন। এরপরে পাকিস্তান আর তেমন লড়াই গড়েই তুলতে পারেনি। দীপ্তির সঙ্গে শ্রী চরণীর স্পিন যুগলবন্দিতে তাসের ঘরের মতো ভাঙে পাকিস্তানের লোয়ার মিডল অর্ডার। আলিয়া ১৮ রান ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান অবধি করতে পারেনি। শেষমেশ ১০৮ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। দুরন্ত জয় পায় ভারত। ম্য়াচের শুরুতে ও ম্য়াচের শেষে ভারত ও পাকিস্তানের কোনও ক্রিকেটারকেই একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি।




















