এক্সপ্লোর

India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের

Womens T20 World Cup: ১৯ বল বাকি থাকতেই যে ম্য়াচে সহজেই জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্রিজে অপরাজিত ছিলেন হরমনপ্রীত কৌর ও জেমাইমা রডরিগেজ।

ম্যাঞ্চেস্টার: বিজয়রথ ছুটছে ভারতের, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2026) বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের (Harmanpreet Kaur)। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতের মেয়েরা। ১৯ বল বাকি থাকতেই যে ম্য়াচে সহজেই জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্রিজে অপরাজিত ছিলেন হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা। অর্ধশতরানের ইনিংস খেললেন শেফালি বর্মা।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩৬ রান বোর্ডে তুলেছিল বাংলাদেশ। রাধা যাদব ৩ উইকেট নেন। ২ উইকেট নেন শ্রী চরণী। রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানা খুব বেশিরান বোর্ডে তুলতে পারেনি। ৮ রানে আউট হয়ে যান তিনি। কিন্তু অপর ওপেনার শেফালি বর্মা অর্ধশতরান হাঁকালেন। ৩৪ বলে অর্ধশতরানের ইনিংসটিতে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান শেফালি। ইয়াস্তিকা ভাটিয়া ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। লোয়ার অর্ডারে নেমে জেমাইমা রডরিগেজ ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান জেমাইমা। হরমনপ্রীত কৌর ১৪ বলে ১৩ রানের ইনিংস খেলেন। দীপ্তি ৫ রানে অপরাজিত থাকেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্য়াচে হারেনি ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধেও টুর্নামেন্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৬৪ রানের জয়ের পর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হচ্ছে যে, হরমনপ্রীত কৌর ও পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে লড়াই করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, পাকিস্তানি খেলোয়াড় প্রথমে হরমনপ্রীতকে কিছু বলেছিলেন, যার পরে ভারতীয় অধিনায়ক তাঁর গলা ধরে ধাক্কাও দিয়েছিলেন। পরে আম্পায়ার এবং অন্যান্য খেলোয়াড়রা হস্তক্ষেপ করেন। যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এবিপি লাইভ এই ভিডিওটি পরীক্ষা করে দেখেছে যে, এটি এআই দ্বারা তৈরি করা হয়েছে। হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানার মধ্যে বিতর্ক এবং মাঠে লড়াইয়ের এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার জার্সি নম্বর ১৪, কিন্তু ভাইরাল ভিডিওতে তাঁর জার্সি নম্বর ৫৫ দেখানো হয়েছে। অন্যদিকে, আম্পায়ারের জার্সির রঙ লাল হয়, যেখানে এই ভিডিওতে জার্সির রঙ গাঢ় লাল দেখানো হয়েছে। এমন অনেক প্রমাণ এই ভিডিওটিকে ভুয়ো প্রমাণ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট
ইস্তফা দিতে প্রস্তুত ভারতীয় কোচ, ইংল্যান্ড সিরিজের পরেই সরতে পারেন : রিপোর্ট
Virat Kohli: পাঁচ-পাঁচটি রেকর্ডের হাতছানি, আজ ২২ গজে জ্বলে উঠতে পারবেন বিরাট?
পাঁচ-পাঁচটি রেকর্ডের হাতছানি, আজ ২২ গজে জ্বলে উঠতে পারবেন বিরাট?
IND vs ENG: ৬ মাস পরে ইংল্যান্ডের ওয়ান ডে একাদশে রুট, ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে থাকছে চমক
৬ মাস পরে ইংল্যান্ডের ওয়ান ডে একাদশে রুট, ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে থাকছে চমক
IND vs ENG: আজ এজবাস্টনে শুরু ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ, নজরে বিরাট-রোহিত, সাফল্যের নিরিখে কে এগিয়ে?
আজ এজবাস্টনে শুরু ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ, নজরে বিরাট-রোহিত, সাফল্যের নিরিখে কে এগিয়ে?
Advertisement

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget