এক্সপ্লোর

Zaheer Khan: ফাস্টবোলার তুলে আনতে বিশেষ উদ্যোগ ভারতীয় বোর্ডের, জাহিরের তত্ত্বাবধানে শিবির, কারা পেলেন ডাক?

BCCI Centre Of Excellence: তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার। তাঁকে অনেকে ভারতের সর্বকালের সেরা বাঁহাতি ফাস্টবোলারও বলেন। এবার পেলেন বড় দায়িত্ব।

বেঙ্গালুরু: তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার। তাঁকে অনেকে ভারতের সর্বকালের সেরা বাঁহাতি ফাস্টবোলারও বলেন। এবার পেলেন বড় দায়িত্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ভারতে ফাস্ট বোলিং শিবির চালানোর দায়িত্ব কিংবদন্তি ক্রিকেটার জাহির খানকে (Zaheer Khan) দিয়েছে। জাহির এখন দেশে ফাস্টবোলারদের একটি নতুন প্রজন্মকে তৈরি করতে সাহায্য করবেন। তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। জাহির বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে বিশেষ ফাস্ট বোলিং ট্রেনিং ক্যাম্পের আয়োজন করলেন।

প্রথম দফায় জাহিরের শিবিরে যোগ দিলেন গুরনুর ব্রার (Gurnoor Brar), সিমারজিৎ সিংহ (Simarjeet Singh), তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande), বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep), অংশুল কম্বোজ (Anshul Kamboj)। 

সেন্টার অফ এক্সেলেন্সের কাছে গত বছর ডিসেম্বরের পর থেকে কোনও প্রধান ফাস্ট বোলিং কোচ নেই। ৬০ বছর বয়সী প্রাক্তন কোচ ট্রয় কুলির মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হয়েছিল, যিনি চার বছর ধরে সিওই (COE)-তে ফাস্ট বোলিং কোচের পদে কাজ করছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড এই পদের জন্য ৯ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ করা শুরু করেছিল, কিন্তু এখনও ট্রয় কুলির বিকল্প খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, দেশের অনেক রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ফাস্টবোলারদের একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে পেসাররা ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত একটি ফাস্টবোলিং ক্যাম্পে অংশ নিচ্ছেন এবং এই ট্রেনিং ক্যাম্পের আয়োজন হয়েছে জাহির খানের তত্ত্বাবধানে।

বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সের হেড অফ ক্রিকেট ভি ভি এস লক্ষ্মণও এই উদ্যোগকে সমর্থন করেছেন। সূত্রের খবর যে জাহির খান কোচিংয়ের ভূমিকাটিকে খুব উৎসাহের সঙ্গে দেখেন। তিনি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং মনে করেন যে ফাস্টবোলারদের পরবর্তী প্রজন্ম তৈরি করতে তিনি অবদান রাখতে পারেন।

এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় যে জাহির খান সেন্টার অফ এক্সেলেন্সে পুরো সময়ের ফাস্টবোলিং কোচ হিসাবে আসতে চান কি না। যখন বিসিসিআই-এর চাকরির শূন্যপদ বের হয়, তখন বিসিসিআই-এর জব ডেস্ক্রিপশনে লেখা ছিল যে, সেন্টার অফ এক্সেলেন্সে দায়িত্বে আসা বোলিং কোচ ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করবেন এবং ফাস্টবোলারদের নতুন প্রজন্ম তৈরি করতে সাহায্য করবেন। জাহিরকে সেই ভূমিকায় দেখা যাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs ENG: তাঁর ব্যাটেই জয়ের ভিত গড়ে ভারত, তাও তিনি নয়, বুমরারই ম্যাচ সেরা হওয়া উচিত ছিল, মত স্যামসনের
তাঁর ব্যাটেই জয়ের ভিত গড়ে ভারত, তাও তিনি নয়, বুমরারই ম্যাচ সেরা হওয়া উচিত ছিল, মত স্যামসনের
Afghanistan Cricket Team: বিশ্বকাপের মাঝেই নেতৃত্ব হারালেন টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা তারকা! বড় সিদ্ধান্ত ঘোষণা
বিশ্বকাপের মাঝেই নেতৃত্ব হারালেন টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা তারকা! বড় সিদ্ধান্ত ঘোষণা
IND vs ENG: ওয়াংখেড়েতে চাঁদের হাট, বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে হাজির রোহিত, ধোনি থেকে রণবীর, আলিয়া
ওয়াংখেড়েতে চাঁদের হাট, বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে হাজির রোহিত, ধোনি থেকে রণবীর, আলিয়া
IND VS ENG Match Highlights: স্যামসনের তাণ্ডবের পর বুম বুম বুমরা! বেথেলের সেঞ্চুরি ব্যর্থ করে বিশ্বকাপের ফাইনালে ভারত
স্যামসনের তাণ্ডবের পর বুম বুম বুমরা! বেথেলের সেঞ্চুরি ব্যর্থ করে বিশ্বকাপের ফাইনালে ভারত
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget