এক্সপ্লোর

Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?

Portugal Football Team: এই হারের কারণ হিসেবে রবার্তো মার্তিনেজকেও দায়ী করছিলেন অনেকেই। দেওয়াল লিখন বুঝতে পেরে তাই বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যেতেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।

লিসবন: বিশ্বকাপের (FIFA World Cup 2026) স্বপ্নভঙ্গ হয়েছে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি পর্তুগাল (Portugal Football)। অতিরিক্ত মিনিটে মিকেল মেরিনোর গোলে ১-০ ব্যবধানে জিতে পরের রাউন্ডে চলে গিয়েছে স্পেন। অন্য়দিকে, বিশ্বকাপ ছাড়াই কেরিয়ারে ইতি টানতে হচ্ছে সি আর সেভেনকে। এই হারের কারণ হিসেবে রবার্তো মার্তিনেজকেও দায়ী করছিলেন অনেকেই। দেওয়াল লিখন বুঝতে পেরে তাই বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যেতেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ। এবার শোনা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ফুটবলের প্রাক্তন কোচকে জর্জ জাসেসকেই পর্তুগালের কোচ করে আনা হতে পারে। এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও বিবৃতি দেওয়া হয়নি দেশের ফুটবল অ্য়াসোসিয়েশনের তরফে। কিন্তু পর্তুগালের মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী জাসেসকেই কোচের পদে দেখা যাবে দেশের ফুটবল দলের।

রোনাল্ডো যে ক্লাবের জার্সিতে খেলেন, সেই আল নাসেরের কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন গত মরশুম পর্যন্ত জর্জ জাসেস। তাঁর কোচিংয়েই সৌদি প্রো লিগ জিতেছিল আল নাসের দলটি। এছাড়াও পর্তুগাল ফুটবল জগতে জর্জ জাসেস বেশ পরিচিত নাম। তিনি কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন স্পোর্টিং এস পি, বেনফিকার মত দলের। পর্তুগালের দায়িত্বও সামলেছেন অতীতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Portugal (@portugal)

স্পেনের বিরুদ্ধে ১-০ ব্যবধানে হারের পর বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে পর্তুগাল। খেলার নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে পরিবর্ত হিসেবে মাঠে নামা ফেরান তোরেস একটি 'থ্রু বল' বাড়ান স্পেনের পরিবর্ত খেলোয়াড় মিকেল মেরিনোর দিকে। সেই বল ৯১ মিনিটের মাথায় অনায়াসেই কোস্তার পাশ দিয়ে জালে জড়িয়ে দেন মেরিনো। 

স্পেনের গোলপোস্টের নীচে সজাগ প্রহরী ছিলেন তাঁদের গোলকিপার সাইমন। পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে এই বিশ্বকাপে সাইমন মাত্র চারটি সেভ করেছিলেন। রাউন্ড অফ ৩২-এ অস্ট্রিয়া গোলপোস্টের লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। তবে পর্তুগালের বিপক্ষে রাউন্ড অফ ১৬-এর লড়াইয়ে তিনি দু'বার রোনাল্ডোদের প্রচেষ্টা রুখে দিয়েছেন। ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামের দর্শকদের করতালির মধ্যেই হতাশ হয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো। এই পরাজয় রোনাল্ডোর বিশ্বকাপ কেরিয়ারের শেষ অধ্যায়। দেশের জার্সিতে আর কোনও ম্য়াচ খেলবেন কি না তা এখনও জানাননি তিনি। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
Argentina vs England: ৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
FIFA World Cup: কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
Advertisement

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget