এক্সপ্লোর

Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন

FIFA World Cup 2026: ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি বল পায়ে মাঠে নামার আগে এক ঝলকে দেখে নিন বিশ্বকাপের ইতিহাসে তাঁর করা বেশ কিছু রেকর্ড।

বিশ্বকাপ (World Cup) ফুটবলের অন্যতম সর্বোচ্চ মঞ্চ। আর সেই মঞ্চে ধারাবাহিক সাফল্য, দীর্ঘস্থায়ী উপস্থিতি এবং অসংখ্য রেকর্ড গড়েছেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। তিনি নিজেকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিতও করেছেন। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি এমন বেশ কিছু নজির গড়েছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আজও অমলিন। ২০২৬ বিশ্বকাপে (FIFA World Cup 2026) লিওনেল মেসি বল পায়ে মাঠে নামার আগে এক ঝলকে দেখে নিন বিশ্বকাপের ইতিহাসে তাঁর করা বেশ কিছু রেকর্ড।

ফুটবল বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নজির
 
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে ছাপিয়ে যান। ২৬টি ম্যাচ খেলার নজির গড়েন লিওনেল মেসি।

ফুটবল বিশ্বকাপে ৫টি সংস্করণে খেলার নজির

মেসি বিশ্বকাপে পাঁচটি সংস্করণে খেলেছেন। যা খুব কম ফুটবলারই পেরেছেন। তিনি একমাত্র ফুটবলার যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অন্তত একটি করে অ্যাসিস্ট করেছেন। এছাড়া বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (১৯) খেলেছেন তিনিই।

ফুটবল বিশ্বকাপে মেসির গোল-সংখ্যা

গোলের ক্ষেত্রেও লিওনেল মেসির কৃতিত্ব অসাধারণ। বিশ্বকাপে তিনি ১৩টি গোল করেছেন এবং বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ত্রাতা হয়ে উঠেছেন। কৈশোর, বিশের কোঠা ও তিরিশের কোঠা - এই তিন দশকেই বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি।

কাতার বিশ্বকাপে মেসির রেকর্ড 

২০২২ সালের বিশ্বকাপে মেসি গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল—প্রতিটি ধাপেই গোল করে নতুন ইতিহাস গড়েন। বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর অবদানও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

ডাবল গোল্ডেন বলের মালিক

২০১৪ সালে রানার্স-আপ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়ে মেসি ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে দুটি 'গোল্ডেন বল' (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়) জেতার অনন্য কীর্তি স্থাপন করেছেন।

ম্যাচ অফ দ্য ম্যাচের রেকর্ড

বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড ১০ বার আর্জেন্তান সুপারস্টার লিওনেল মেসি 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন।

৩৮ বছর বয়সী লিওনেল মেসি রেকর্ডের পাতায় নিজের নাম খোদাই করে প্রমাণ করেছেন, বিশ্বমঞ্চের চাপকে সামলে কীভাবে বছরের পর বছর সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে হয়। তিনি আধুনিক ফুটবলের এমন এক সম্রাট যাঁর পরিসংখ্যানই তাঁর শ্রেষ্ঠত্বের কথা বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Spain vs France: রণকৌশলেই আজ শেষ চারে বাজিমাতের লড়াই, কখন, কোথায় দেখবেন স্পেন বনাম ফ্রান্স দ্বৈরথ?
রণকৌশলেই আজ শেষ চারে বাজিমাতের লড়াই, কখন, কোথায় দেখবেন স্পেন বনাম ফ্রান্স দ্বৈরথ?
Norway Football Team: বিশ্বকাপ থেকে বিদায়ের যন্ত্রণা বুকে, তবুও হালান্ডদের স্বাগত জানাতে রাস্তায় ১০০০০০ সমর্থক
বিশ্বকাপ থেকে বিদায়ের যন্ত্রণা বুকে, তবুও হালান্ডদের স্বাগত জানাতে রাস্তায় ১০০০০০ সমর্থক
France vs Spain: ট্রেনিংয়ে অনুপস্থিত এমবাপে, স্পেনের বিরুদ্ধে খেলবেন না? কী বলছেন কোচ দেঁশ?
ট্রেনিংয়ে অনুপস্থিত এমবাপে, স্পেনের বিরুদ্ধে খেলবেন না? কী বলছেন কোচ দেঁশ?
FIFA Referee Died: বয়স মাত্র ৩৮, বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ডাচ রেফারি
বয়স মাত্র ৩৮, বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ডাচ রেফারি
Advertisement

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget