ISL 2025-26 Fixtures: আইএসএলের নতুন মরশুমের জন্য সূচি ঘোষণা করল AIFF, কবে মরশুমের প্রথম ডার্বি?
ISL: মোট ৯১টি ম্য়াচ হওয়ার কথা আগামী আইএসএলে। তার মধ্যে লিগের ম্য়াচ হবে ৮৪টি। মোট ১৪টি দল অংশ নেবে আসন্ন আইএসএলে। রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট।

কলকাতা: আইএসএলের নতুন মরশুম শুরু হতে আর মাত্র এক সপ্তাহ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। আর প্রথম ম্য়াচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan Supergiants)। যুবভারতী স্টেডিয়ামে ঘরের মাঠে এই ম্যাচ হতে চলেছে। বিকেল ৫ থেকে শুরু হতে চলেছে ম্য়াচ। অন্য়দিকে সেদিন আরো একটি ম্য়াচ রয়েছে। ফতোদরায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়া ও ইন্টার কাশি আমনে সামনে হতে চলেছে। যা শুরু হতে চলেছে সন্ধে ৭.৩০ থেকে।
মোট ৯১টি ম্য়াচ হওয়ার কথা আগামী আইএসএলে। তার মধ্যে লিগের ম্য়াচ হবে ৮৪টি। মোট ১৪টি দল অংশ নেবে আসন্ন আইএসএলে। রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট। প্রত্যেকটি দলই ১৩টি করে ম্য়াচ খেলবে। ইস্টবেঙ্গল তাঁদের অভিযান শুরু করতে চলেছে আগামী ১৬ ফেব্রুয়ারি। তাঁদের প্রথম প্রতিপক্ষ নর্থ ইস্ট। সল্টলেক স্টেডিয়ামেই খেলা হবে। ৩ মে মরশুমের প্রথম ডার্বি।
আরসিবি দল কিনতে আগ্রহী এক ইনভেস্টমেন্ট কোম্পানি
আরসিবি দল কি নতুন কেউ কিনে নিচ্ছে? রিপোর্ট অনুযায়ী, আব্রাম গ্লেজ়ার তাঁর ইনভেস্টমেন্ট কোম্পানি 'ল্যান্সার ক্যাপিটাল'-এর মাধ্যমে আরসিবি কেনার জন্য প্রায় ১.৮ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,৩০০ কোটি টাকা) এর প্রস্তাব করেছেন। বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে এটিই এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ প্রস্তাব বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ২০২৫ সালে আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি জেতে বিরাট কোহলির আরসিবি। দীর্ঘ প্রতীক্ষার পর এই জয় ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু বা বাজারমূল্যকে আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে। বর্তমান মালিকপক্ষ 'ডায়াজিও' (Diageo) মনে করছে, দল বিক্রির জন্য এখনই সেরা সময়। নভেম্বর থেকেই তারা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে।
বিশ্বের অন্য়তম জনপ্রিয় ফুটবল দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়াও আরও ৮ জন বিডার আরসিবি ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে অন্যতম বড় নাম হল ভারতের স্বনামধন্য ওষুধ ব্যবসায়ী আদর পুনাওয়ালা। তবে গ্লেজ়ারের বিপুল অঙ্কের প্রস্তাব তাঁকে এই দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে। যৌথ মালিকানার সম্ভাবনা গ্লেজ়ারের এই প্রস্তাবটি যদি চূড়ান্ত হয়, তবে তিনি আরসিবির ছেলেদের এবং মেয়েদের উভয় দলেরই মালিকানা পাবেন। গ্লেজ়ার পরিবার আগে থেকেই ক্রিকেট বিশ্বের সঙ্গে যুক্ত। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগে তাঁদের 'ডেজার্ট ভাইপার্স' নামে একটি দল রয়েছে।























