Watch: রাতের আকাশ আচমকা গোলাপি হয়ে গেল! বিরল দৃশ্য দেখে হতবাক গোটা বিশ্ব, ঝড়ের গতিতে ভাইরাল
Birmingham: সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। ছবি ও ভিডিও ভাইরাল। লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছেন। কারও কারও ক্যাপশনে লেখা, এ তো মহাজাগতিক দৃশ্য।

বার্মিংহাম: এ যেন অলৌকিক কোনও ঘটনা। গোটা একটা শহর নিমেষে গোলাপি হয়ে গেল! আকাশের রংয়েও গোলাপি ছোঁয়া!
সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। ছবি ও ভিডিও ভাইরাল। লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছেন। কারও কারও ক্যাপশনে লেখা, এ তো মহাজাগতিক দৃশ্য।
ঘটনাস্থল বার্মিংহাম (Birmingham)। যেখানে দেখা গিয়েছে এই বিরল দৃশ্য। রাতের তুষারপাতের মধ্যেই সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামের (St Andrew’s Stadium) ফ্লাডলাইট জ্বলছিল। বরফে সেই আলো প্রতিফলিত হয়ে গোলাপি হয়ে যায়। আকাশ, বাড়িঘরদোর, রাস্তাঘাট, দোকানপাট, সবই গোলাপি হয়ে ওঠে। অপূর্ব সেই দৃশ্য মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। কেউ কেউ বলছেন, এ যেন সিনেমা! কারও মতে, ম্যাজিক।
Birmingham, UK experienced a pink sky event last night, which was extremely dreamlike.
— Ice Universe (@UniverseIce) January 10, 2026
This is due to the pink LED lights used at the Birmingham City football stadium reflecting snow on the field. pic.twitter.com/RcHAReyJNl
Pink skies and snow — what a combo! It made the city even more beautiful last night.
— Weather Monitor (@WeatherMonitors) January 9, 2026
📍 Birmingham, UK 🇬🇧 pic.twitter.com/kRm43BZ3TH
বার্মিংহাম সিটির সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামের আশেপাশে দেখা গিয়েছে এই দৃশ্য। যেখানে ছিল এফএ কাপের ম্যাচ (FA Cup fixture)। তুষারপাত শুরু হয়েছিল। তার মাঝেই জ্বলে ওঠে স্টেডিয়ামের আলো। সেই আলোই বরফে প্রতিফলিত হয়ে গোলাপি আভা ছড়াতে শুরু করে। রাস্তাঘাট, ফুটপাত সব তখন ঢাকা পড়েছে বরফের চাদরে। সর্বত্রই গোলাপি হয়ে যায়।
Snow with a Purple Sky?!!
— 🦍 (@shaqxii) January 9, 2026
Birmingham is not a real place lol pic.twitter.com/UIPJzXzJ0G
বার্মিংহামের বাসিন্দারা সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন। প্রথমে অনেকে বুঝে উঠতে পারেননি ঠিক কী কারণে এই ঘটনা ঘটছে। পরে জানা যায়, অনেক সময় কৃত্রিম আলোয় এরকম ঘটনা ঘটে। বরফ বা মেঘের আস্তরণে প্রতিফলিত হয়ে এরকম পরিস্থিতি তৈরি করে।
Pink sky at night, Blues delight. 🩷 pic.twitter.com/OA8Ywbnreo
— Birmingham City FC (@BCFC) January 9, 2026
Birmingham experienced a rare phenomenon caused by LED lights from Birmingham City’s football ground reflecting off falling snow, creating a pink haze across the sky pic.twitter.com/V2GMkPxQJi
— FearBuck (@FearedBuck) January 9, 2026






















