এক্সপ্লোর

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

Ronaldo Weds Georgina Rodriguez: দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বহুল চর্চিত সেই বিয়ে নিয়ে এখনও ফুটবল বিশ্ব আলোড়িত।

লিসবন: দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বহুল চর্চিত সেই বিয়ে নিয়ে এখনও ফুটবল বিশ্ব আলোড়িত।

আর এর মাঝেই জল্পনা তৈরি হল রোনাল্ডোর পারিবারিক কোন্দলকে ঘিরে। বলাবলি হচ্ছে, রোনাল্ডোর বিয়ের খবর জানতেনই না তাঁর মা ও বোনেরা! রোনাল্ডো-জর্জিনার বিয়ের ৩০ সেকেন্ড আগে নাকি তা জানতে পারেন রোনাল্ডোর মা ও পরিবারের সদস্যরা!

রোনাল্ডো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান ছিল ভীষণই গোপনীয়। শোনা গিয়েছে, রোনাল্ডো, জর্জিনা ছাড়া শুধু রোনাল্ডোর সন্তানেরা ছিলেন সেই অনুষ্ঠানে। রোনাল্ডোর মা ডলোরেস অ্যাভেইরো ও বোনেরা কেউই বিয়ের অনুষ্ঠানে ছিলেন না। পরে এক পর্তুগিজ সঞ্চালক জানান যে, রোনাল্ডো-জর্জিনা যে বিয়ে করছেন, তা নাকি তাঁর মা-বোনেরা জানতে পারেন ৩০ সেকেন্ড আগে।

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়। ১১ অগাস্ট নিজেদের বিবাহের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে সকলকে জানান এই দম্পতি।

এক অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠানে রোনাল্ডো ও জর্জিনা নিজেদের বিয়ে সারেন। তাঁদের পাঁচ সন্তানই সেই বিয়েতে উপস্থিত ছিল। এছাড়া পরিবারের পাশাপাশি রোনাল্ডো স্পোর্টিং লিসবনের সময়কার বন্ধু মিগুয়েল, জর্জিনার বোন ইভানারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে কোনও সেলিব্রিটি, এমনকী নিজের জাতীয় দলের সতীর্থদেরও এই অনুষ্ঠানে ডাকেননি রোনাল্ডো।

এই দম্পতির বিবাহে নাকি একটি বিশেষ চুক্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। চুক্তিটির নাম 'separation of property'। রিপোর্ট অনুযায়ী দুইজনের বিবাহ নাকি এই চুক্তির অধীনেই সম্পন্ন হয়েছে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে রোনাল্ডো এবং জর্জিনা যাতে বিয়ের আগে বা পরে নিজেদের সম্পত্তি, আয়, বিনিয়োগের উপর সম্পূর্ণ অধিকার রাখতে পারেন এবং সেই নিয়ে কোনও দ্বিধা, দ্বন্দ্ব না থাকে, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

পর্তুগিজ আইন অনুযায়ী, এই ধরনের ধারা অনুযায়ী ভবিষ্যতে যদি রোনাল্ডো ও জর্জিনা কোনও সময় বিচ্ছেদ হয়ও, সেক্ষেত্রেও তাঁদের সম্পদ, সম্পত্তি সাধারণ নিয়ম অনুযায়ী ভাগাভাগি হবে না। এই ধারা অনুযায়ী রোনাল্ডোর চুক্তি থেকে প্রাপ্ত অর্থ, তাঁদের বাণিজ্যিক বিনিয়োগ, আল নাসের থেকে প্রাপ্ত বেতন বা তাঁর হোটেল চেন প্রাপ্ত আয় সবটাই কেবল রোনাল্ডোরই থাকবে।

পর্তুগিজ এক ম্যাগাজ়িনের দাবি অনুযায়ী তাঁদের বিয়ের সময় এমন বেশ কিছু ধারায় দুইজন সই করেছেন, যা তাঁদের বিচ্ছেদ হলে কার্যকর হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget