এক্সপ্লোর

East Bengal: ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা? শেষ চারে খেলবেন রশিদ ও হামিদ?

Durand Cup Semifinal: ডার্বি জেতার পরই সেমিফাইনালের প্রস্তুতি শুরু হয়ে গেল ইস্টবেঙ্গল শিবিরে । সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে? শেষ চারেও বাংলারই এক দলের চ্যালেঞ্জ সামলাতে হবে ইস্টবেঙ্গলকে ।

কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) । যুবভারতী স্টেডিয়ামে রবিবার হাড্ডাহাড্ডি ম্যাচে সবুজ-মেরুন শিবিরে আঁধার নামিয়ে ম্যাচ জিতে নেয় লাল-হলুদ বাহিনি । যে জয়ের নায়ক দিমিত্রি দিয়ামান্তাকস । জোড়া গোল করে যিনি দলের জয়ের ভিত গড়ে দেন । 

ডার্বি জেতার পরই সেমিফাইনালের প্রস্তুতি শুরু হয়ে গেল ইস্টবেঙ্গল শিবিরে । সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে? শেষ চারেও বাংলারই এক দলের চ্যালেঞ্জ সামলাতে হবে ইস্টবেঙ্গলকে । সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামবেন সউল ক্রেসপোরা । বুধবার, সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ । ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি সেমিফাইনাল ম্যাচ হবে সন্ধ্যা সাতটায় ।

সেমিফাইনালে উঠে উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) । গত মরশুমে এমনই এক ডার্বির কয়েক ঘণ্টা আগে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে কলকাতা এসেছিলেন ব্রুজো । ভোররাতে কলকাতায় পৌঁছেই সন্ধ্যায় লাল-হলুদ ডাগ আউটে হাজির হয়ে গিয়েছিলেন তিনি । যদিও সেই ম্যাচে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল । পরের ম্যাচেও মোহনবাগানের কাছে হার মেনেছিল অস্কারের দল । কিন্তু রবিবার ডুরান্ড কোয়ার্টার ফাইনালে যেন সুদে-আসলে সব আক্ষেপ পুষিয়ে নিল কোচ অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল । ম্যাচ শেষে লাল-হলুদ কোচ বলেছেন, 'গতবছর ডার্বিতে আমরা ভাল খেলতে পারিনি । এবার সেই আক্ষেপ মেটালাম । পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ ।' 

 

ডার্বিতে খেলতে পারেননি মহম্মদ রশিদ । পিতৃবিয়োগের জন্য শুক্রবার রাতেই বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি । রবিবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ডুরান্ড কাপ থেকে ছিটকে দেওয়ার পর ইস্টবেঙ্গল শিবিরেও শুধু প্যালেস্টাইনের মিডফিল্ডারের কথা । এই জয় রশিদকেই উৎসর্গ করেছেন ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলাররা ।দলের স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো বলেছেন, 'আমরা রশিদের পাশেই রয়েছি । ওকেই আজকের এই জয় উৎসর্গ করছি আমরা ।' ব্রুজো ইঙ্গিত দিয়েছেন, সেমিফাইনালে রশিদ খেলবেন । তিনি ফিরে আসছেন কলকাতায় । হামিদের চোটও তেমন গুরুতর নয় বলে খবর লাল-হলুদ শিবিরের খবর । তিনি সেমিফাইনালে খেলবেনব বলেই পূর্বাভাস ।

 

সেরা শিরোনাম

Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Messi On World Cup Final: বিশ্বকাপ ফাইনাল সত্যিই স্পেনকে ছেড়ে দিয়েছিল আর্জেন্তিনা? অবশেষে মুখ খুললেন মেসি
বিশ্বকাপ ফাইনাল সত্যিই স্পেনকে ছেড়ে দিয়েছিল আর্জেন্তিনা? অবশেষে মুখ খুললেন মেসি
Argentina Football: মেসির বিদায়ের রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর আরও এক বিশ্বকাপজয়ীর
মেসির বিদায়ের রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর আরও এক বিশ্বকাপজয়ীর
Messi Final Match: 'ভীষণ কষ্ট হবে, মাঠ ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না,' মেসির বিদায়ী ভাষণে ফুটবলপ্রেমীদের চোখে জল
'ভীষণ কষ্ট হবে, মাঠ ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না,' মেসির বিদায়ী ভাষণে ফুটবলপ্রেমীদের চোখে জল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget