এক্সপ্লোর

East Bengal: অভিষেকেই জোড়া গোলে নায়ক এজ়েজারি, নর্থইস্টকে দুরমুশ করে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ISL 2026-27: তিন গোলে ম্যাচ জিতে লিগ তালিকায় আপাতত সবার উপরে ইস্টবেঙ্গল।

কলকাতা: অনেক টালবাহানার পর অবশেষে ভারতীয় ফুটবলের লিগ মরশুম শুরু হয়েছে। আর সেই লিগের শুরুটা দুরন্তভাবে করল ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলে (ISL 2026-27) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে দুরমুশ করল অস্কার ব্রুঁজোর ছেলেরা। ম্যাচের লাল হলুদের জয়ের নায়ক ইউসুফ এজ়েজারি (Youssef Ezzejari)। স্প্যানিশ তারকার জোড়া গোলের পাশাপাশি ব্রাজিলিয়ান মিগুয়েল ফারেইরাও এক গোল করে ইস্টবেঙ্গলকে হাইল্যান্ডার্সদের বিরুদ্ধে ৩-০ গোলে জিততে সাহায্য করেন। 

দুই দলের কেউই প্রথমার্ধে গোল করতে পারেননি। শুরুর দিকে ইস্টবেঙ্গল বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল। তবে খুব বড় গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেনি লাল হলুদ। নর্থইস্টের গোলরক্ষক গুরমীতকে তেমন চাপের মুখে পড়তেই হয়নি। অপরদিকে, হাইল্যান্ডার্সরা প্রতিআক্রমণে ইস্টবেঙ্গলের হাই লাইন ডিফেন্স ভাঙার লক্ষ্যে ছিল। কিন্তু গোলের জন্য নিখুঁত পাসটাই আসছিল না। একেবারে শেষের দিকে ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ বাড়ালেও নর্থইস্ট রক্ষণ তা প্রতিহত করতে সমর্থ হয়। ফলে প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়।

 

দ্বিতীয়ার্ধের শুরুটা বরং হাইল্যান্ডার্সরাই বেশ ভাল করে। জিতিনের আগুনে গতি ইস্টবেঙ্গল রক্ষণকে বেশ বেগ দেয়। ধীরে ধীরে ম্যাচে ফেরে লাল হলুদ।মিগুয়েল বিপিনের একবারে ঠিকানা লেখা ক্রস থেকে জোরাল হেডার নেন। সে যাত্রায় গুরপ্রীত গোল আটকে দেন। তবে ৬৫তম মিনিটে এজ়েজারিকে আটকাতে পারেননি গুরমীত। সেই বিপিনের ক্রস থেকেই বল পায়ে পান স্প্যানিয়ার্ড। নিজের মার্কারকে হারিয়ে হেডারে লিগ মরশুমে নিজের প্রথম গোলটি করেন এজ়েজারি।

পাঁচ মিনিটের মাথাতেই এজ়েজারিই দলের লিড দ্বিগুণ করেন। এক্ষেত্রে অবশ্য ভাগ্যও কিছুটা সহায়ক হয়। পরিবর্ত হিসাবে নামা লালরিন্ডিকার পাস মিগুয়েল জাবাকোর গায়ে লেগে এজ়েজারির নাগালে চলে আসে। গুরমীতকে সহজেই পরাস্ত করে নিজের অভিষেক ম্য়াচকে স্মরণীয় করে রাখেন লাল হলুদ তারকা। তবে হাইল্যান্ডার্সরাও হাল ছাড়ার পাত্র নয়। ম্যাচে ফেরার জন্য তাড়া তেড়েফুরে লাগে। নর্থইস্ট ৮৪ মিনিটের মাথায় ব্যবধান অর্ধেক করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত থোই সিংহের শট বারে লেগে ফিরে আসে। লাল হলুদ গোলরক্ষক বল নাগালে আনতে গিয়ে ভুল করলেও রক্ষা পান।

ম্যাচ শেষের আগে নর্থইস্ট তেমন বড় সুযোগ আর পায়নি। বরং ইস্টবেঙ্গলই আরও একটি গোল করেন। জয় গুপ্তর ঠিকানা লেখা থ্রু বল মিগুয়েল বক্সের ভিতর পেয়ে যান। বাঁ-পায়ের দুরন্ত শটে গুরমীতকে পরাস্ত করে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় এবং ম্যাচের শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান। দুরন্ত জয় দিয়ে মরশুম শুরু করে ইস্টবেঙ্গ।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Argentina vs Spain: হচ্ছে না মেসি বনাম লামিনের লড়াই, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে বাতিল হল ফাইনালিসিমা
হচ্ছে না মেসি বনাম লামিনের লড়াই, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে বাতিল হল ফাইনালিসিমা
LPG Gas Crisis: গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত, বন্ধ হয়ে যাওয়ার পথে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন
গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত, বন্ধ হয়ে যাওয়ার পথে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিন
Ravinder Singh Death: মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
মাত্র ২৬ বছর বয়সে সব শেষ! ফুটবলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget