এক্সপ্লোর

Suvendu On East Bengal Win: চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে শুভেচ্ছাবার্তায় কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ISL: কলকাতার আরও একটি ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। বাংলার দুটো সেরা ক্লাবকেই এবার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

কলকাতা: প্রথবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। ২২ বছর পর ফের ভারতসেরা হয়েছে লাল হলুদ শিবির। শুধু ইস্টবেঙ্গল ক্লাবই নয়। খেতাব জিততে না পারলেও রানার্স আপ হয়েছে গঙ্গা পাড়ের কলকাতার আরও একটি ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। বাংলার দুটো সেরা ক্লাবকেই এবার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
 
নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, 'ঐতিহাসিক জয়! ইস্টবেঙ্গল এফসি-কে ভারতীয় সুপার লিগ (ISL) চ্যাম্পিয়ন হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই গৌরবময় মুহূর্ত শুধু ইস্টবেঙ্গল সমর্থকদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমী বাঙালির জন্য গর্বের। বাংলার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য আজ এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। টিমের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্লাব কতৃপক্ষের নিষ্ঠা, পরিশ্রম ও লড়াইয়ের মানসিকতাই এই দুরন্ত সাফল্যের চাবিকাঠি। একইসঙ্গে মোহনবাগানকেও আন্তরিক অভিনন্দন জানাই। সমান পয়েন্ট নিয়ে দুর্দান্ত লড়াই করেও গোল পার্থক্যের কারণে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। সবুজ-মেরুন ব্রিগেডও বাংলার ফুটবল গৌরবকে সমানভাবে উজ্জ্বল করেছে। ফুটবল মানেই বাংলা, আর বাংলা মানেই ফুটবল। দুই প্রধান দলই আজ বাংলার সম্মান আরও বাড়িয়ে দিল।'
 
এদিন ইন্টার কাশীর বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। ডার্বি জয়ের পর এই ম্য়াচ জয়ের বিষয়ে প্রবল আশাবাদী ছিলেন অস্কার ব্রুজোঁ। প্রথমার্ধে পিছিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দল পরপর দুটো গোল করে জয় নিশ্চিত করে নেয়। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় ম্য়াচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে দারুণ পাস দেন আনোয়ার। সেই পাস থেকে বল নেন ইউসেফ এজ়েজারি। তিনি গোলকিপারকে দারুণভাবে কাটিয়ে বল ক্লিয়ার করেন। কাশীর দুই ডিফেন্ডার মিলেও লাল হলুদের ফুটবলারকে আটকাতে পারেননি। খেলার ২৮ মিনিট বাকি থাকতে ডান দিকের উইং থেকে বিপিন সিং বলের ক্রস বাড়ান। বলটা মহম্মদ রশিদ পেয়ে চলতি বলে চিপ করেন ও নিঁখুত গোল করে দেন। এরপর আর কাশী ম্য়াচে ফিরতে পারেনি। বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি কাশীর ফুটবলাররা।  
এদিকে, মুম্বই সিটির বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। যুবভারতী স্টেডিয়ামে এদিন তারাও নেমেছিল মাঠে। প্রথমার্ধে গোলশূন্য ছিল ম্য়াচের ফল। দ্বিতীয়ার্ধে প্রথমে স্পোর্টিং দিল্লি গোল পায়। এরপর দুটো গোল করে বাগান জয় ছিনিয়ে নেয়।

Advertisement

সেরা শিরোনাম

Lamine Yamal: ২২ এপ্রিল থেকে মাঠের বাইরে, স্পেনের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন ইয়ামাল? মিলল ফিটনেস আপডেট
২২ এপ্রিল থেকে মাঠের বাইরে, স্পেনের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন ইয়ামাল? মিলল ফিটনেস আপডেট
Argentina Football Team: শেষবেলায় বদল, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার দলে ডাক পেলেন প্রিমিয়ার লিগ তারকা
শেষবেলায় বদল, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার দলে ডাক পেলেন প্রিমিয়ার লিগ তারকা
FIFA World Cup 2026: শুরু থেকে শেষ পর্যন্ত টানটান লড়াই, চেকিয়াকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ শুরু সনদের
শুরু থেকে শেষ পর্যন্ত টানটান লড়াই, চেকিয়াকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ শুরু সনদের
FIFA World Cup 2026: গোলের থেকে লাল কার্ডের সংখ্যা বেশি, বিশ্বকাপের ঘটনাবহুল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো
গোলের থেকে লাল কার্ডের সংখ্যা বেশি, বিশ্বকাপের ঘটনাবহুল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো
Advertisement

ভিডিও

TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ১ : কোর্টের গুঁতোয় CID-হাজিরা, একইদিনে দলে ঘোর 'অকল্যাণ'-এর মুখে অভিষেক
Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
France Football Team: জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Embed widget