Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
FIFA World Cup 2026: ম্য়াচে একটি গোলও করেছিলেন। খেলার ৭৮ মিনিট পর্যন্ত ২ গোল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৩ গোলে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে মিশরের।

আটলান্টা: আর্জেন্তিনার (Argentina vs Egypt) বিরুদ্ধে হার কিছুতেই মেনে নিতে পারছেন না মিশরের ফুটবলাররা। এমনকী রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন সবাই। এই তালিকায় রয়েছেন মিশরের তরুণ ফুটবলার মোস্তাফা জিকো। ম্য়াচে একটি গোলও করেছিলেন। খেলার ৭৮ মিনিট পর্যন্ত ২ গোল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৩ গোলে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে মিশরের। খেলার শেষে মাঠেই চোখে দল দেখা যায় জিকোর। তিনি সরাসরি রেফারির দিকে আঙুল তুলে বলেছেন, 'এটা একেবারেই উচিৎ হয়নি। রেফারি ঠিক করেননি।'
ম্যাচে মিশরের দ্বিতীয় গোলটি বাতিল হয়। সেই গোলটি জিকোই করেছিলেন। কিন্তু সেই গোলের কিছুক্ষণ আগেই ইজিপ্টের বক্সের সামনে ফাউল হওয়ার জন্য VAR-এর সাহায্য নিয়ে রেফারি সেই গোলটি বাতিল করে দেন। যা নিয়েও প্রশ্ন তুলেছেন জিকো। তিনি বলছেন, 'আমরা এগিয়েই ছিলাম। কিন্তু আমাদের থেকে ম্য়াচটা কেড়ে নেওয়া হল। রেফারি একেবারেই উচিৎ কাজ করেননি এটি। আমার খেলায় এগিয়েই ছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নিয়েছে রেফারি। একেবারেই তা উচিৎ হয়নি।'
জিকোর সুরেই কথা বলেছেন মিশরের কোচ হাসাম হোসেনও। তিনি খেলার দ্বিতীয়ার্ধের শেষে বারবার রেফারির বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। হাসাম বলছেন, 'আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। কোনওরকম ফেয়ার প্লে হয়নি। আমাদের একটি পেনাল্টি দেওয়া হয়নি। এমনকী VAR-এ তা চেক করাও হয়নি। ওদের ডি বক্সের বাইরে সালাহকে ফাউল করা হল। কিন্তু সেখানে কোনও কার্ডও দেখানো হয়নি। এমনকী নিশ্চিত ফ্রি কিকও দেওয়া হয়নি। অথচ সবাই দেখেছে যে জার্সি টেনে ধরেছিল ওদের ছেলেরা।'
লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছে ফিফা, এমনই বিস্ফোরক মন্তব্যও করেছেন মিশরের কোচ। হাসাম বলেন, 'হয়ত কর্তৃপক্ষ বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় রাখতে চেয়েছিল। হয়ত তাঁরা চেয়েছিল মেসি যেন লড়াইয়ে টিকে থাকেন। ফুটবলে কখনও কখনও এমন কিছু বাহ্যিক বিষয় থাকে, যা কেবল কারিগরি দিকের বাইরে। বিশ্বচ্যাম্পিয়নরা সব স্তরেই সমর্থন পেয়েছে।'
আর্জেন্তিনা ম্য়াচের প্রথমার্ধের ১৫ মিনিটে গোল হজম করে। এরপর দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় জিকো দ্বিতীয় বৈধ গোলটি করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। যদিও রুদ্ধশ্বাস ম্য়াচে আর্জেন্তিনা খেলায় ফিরে আসে। শেষের ২০ মিনিটের মধ্যে তিনটি গোল করে নীল সাদা শিবির কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে নেয়।























