এক্সপ্লোর

FIFA World Cup 2026: ছাঁটাই ফিল ফোডেন, পালমার! ফুটবল বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলে বিরাট চমক! কারা পেলেন সুযোগ?

England Football Team: ২৬ সদস্যের দল থেকে এক ঝাঁক নামী ফুটবলারকে ছেঁটে ফেলেছেন ইংল্যান্ডের কোচ।

লন্ডন: ইংল্যান্ডের ফুটবল বিশ্বকাপের দলে চমকের পর চমক! বাদ এক ঝাঁক তারকা! কড়া সিদ্ধান্ত ইংল্যান্ডের হেড কোচ থোমাস টাচেলের (England head coach Thomas Tuchel)। কেমন হল ২৬ সদস্যের দল? কারা পেলেন সুযোগ?

২৬ সদস্যের দল থেকে এক ঝাঁক নামী ফুটবলারকে ছেঁটে ফেলেছেন ইংল্যান্ডের কোচ। যাঁদের মধ্যে অন্যতম, ফিল ফোডেন (Phil Foden), কোল পালমার (Cole Palmer) ও ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ড (Trent Alexander-Arnold)। তিনজনকেই টিভিতে দেখতে হবে খেলা!

১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের অভিযান। তারপর গ্রুপ পর্বে রয়েছে ঘানা (২৩ জুন) ও পানামার (২৭ জুন) বিরুদ্ধে ম্যাচ। গ্রুপ এল-এ রয়েছে ইংল্যান্ড। যে গ্রুপ অন্যতম কঠিন।

ইংল্যান্ড ফুটবল দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই টাচেলের প্রথম কোনও বড় টুর্নামেন্ট। আর তার দল ঘোষণাতেই একের পর এক চমক। তারকাদের নাম নিয়ে নয়, পারফরম্যান্স নিয়ে তিনি বেশি ভাবিত, বুঝিয়ে দিয়েছেন টাচেল। হ্যারি ম্যাগুয়ের, মর্গ্যান গিবস হোয়াইট, লিউক শ, অ্যাডাম হোয়ার্টন, জেমস গার্নারদেরও সুযোগ হয়নি দলে।

ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসির হয়ে ঘরোয়া মরশুম ভাল কাটেনি ফোডেন ও পালমারের। যা তাঁদের বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে।

দল থেকে বাদ পড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ম্যাগুয়ের তো সোশ্যাল মিডিয়ায় পোস্টই করে দিয়েছেন, 'হতবাক ও বিধ্বস্ত।' 

অনেকে দলে ইভান টোনিকে দেখে অবাক। টাচেলের আমলে তিনি কার্যত খেলেননি। জার্মান কোচের প্রশিক্ষণে মাত্র ২ মিনিট মাঠে নামার সুযোগ হয়েছিল। তবে সৌদি আরবে তিনি ছন্দে ছিলেন।

আরও পড়ুন: শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!

২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দল

গোলকিপার: জর্ডন পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড

ডিফেন্ডার: রিস জেমস, এজ়রি কোনসা, জ়ারেল কোয়ানশা, জন স্টোনস, মার্ক গুয়েহি, ড্যান বার্ন, নিকো ও'রিলি, জ়েড স্পেন্স, টিনো লিভ্রামেন্তো

মিডফিল্ডার: ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্জন হেন্ডারসন, মর্গ্যান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজ়ে

ফরওয়ার্ড: হ্যারি কেন, ইভান টোনি, ওলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস ব়্যাশফোর্ড, অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে

আরও পড়ুন: কবে শুরু রঞ্জি ট্রফি? বাংলার গ্রুপে আর কারা? ওয়ান ডে, টি-২০ সহ ১৭৮৮ ম্যাচের সূচি প্রকাশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
FIFA World Cup 2026: বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
Argentina Football Team: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
Advertisement

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget