এক্সপ্লোর

Spain vs France: রণকৌশলেই আজ শেষ চারে বাজিমাতের লড়াই, কখন, কোথায় দেখবেন স্পেন বনাম ফ্রান্স দ্বৈরথ?

FIFA World Cup 2026: প্রথম সেমিফাইনালে নিশ্চিতভাবেই নজর থাকবে স্পেনের লামিনে ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের দিকে। ভারতীয় ফুটবল প্রেমীরাও অপেক্ষায় ২ তারকার মাঠে নামতে দেখার। 

ডালাস: ঢাকে কাঠি পড়ছে ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup 2026) সেমিফাইনালের। প্রথম ম্য়াচে ইউরোপের ২ শক্তিধর দেশ। ফ্রান্স ও স্পেন। দুটো দলই চলতি টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে পেরিয়েছে একের পর এক হার্ডল। প্রথম সেমিফাইনালে নিশ্চিতভাবেই নজর থাকবে স্পেনের লামিনে ইয়ামাল (Lamine Yamal) ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দিকে। ভারতীয় ফুটবল প্রেমীরাও অপেক্ষায় ২ তারকার মাঠে নামতে দেখার। 

বুধবার বিশ্বকাপে কারা মুখোমুখি?

আগামীকাল, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও স্পেন।

কোথায় হবে স্পেন বনাম ফ্রান্স দ্বৈরথ?

ডালাসে প্রথম সেমিফাইনালে স্পেন ও ফ্রান্স মুখোমুখি হতে চলেছে।

কখন শুরু হবে স্পেন বনাম ফ্রান্সের লড়াই?

১৫ জুলাই, ভারতীয় সময়ে রাত ১২.৩০ টা থেকে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

কোথায় দেখবেন স্পেন বনাম ফ্রান্স ম্যাচ?

টিভির পর্দায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি দেখা যাবে ডিডি স্পোর্টস ও Unite8 Sports চ্যানেলে

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। লামিনে ইয়ামাল বনাম কিলিয়ান এমবাপে দ্বৈরথ দেখতে পাওয়া যাবে Zee 5 অ্য়াপে

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FIFA World Cup (@fifaworldcup)

এদিকে, শেষ চারে স্পেনের বিরুদ্ধে নামার আগের দিন ফ্রান্সের অনুশীলনে সেভাবে দেখা গেল না কিলিয়ান এমবাপেকে। মরক্কো ম্য়াচে দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে তুলে নেওয়া হয়েছিল কিলিয়ান এমবাপেকে। তাঁকে তুলে নিয়েছিলেন দিদিয়ের দেঁশ। খেলার ফাঁকেই মাঝে মাঝে গোড়ালির যন্ত্রণায় ভুগছিলেন। মাঠে বসেও পড়ছিলেন এমবাপে। যদিও মরক্কো ম্য়াচের পর এমবাপে জানিয়েছিলেন যে তিনি সুস্থই আছেন। বড় কোনও চোটের আশঙ্কা নেই। ফ্রান্স কোচ দেঁশও আশার কথাই শুনিয়েছেন ফুটবলপ্রেমীদের। তিনি জানান, 'কিলিয়ান সুস্থই আছে। ওর কোনও অসুবিধে নেই। ১৫ মিনিটের পরিবর্তে ১০ মিনিটের ড্রিল করানো হয়েছে ওকে। সতর্কতা হিসেবেই সময় কমানো হয়েছে। আর কিছুই নয়।' কোচ ও এমবাপে দু'জনেই নিশ্চিত করেছেন যে স্পেনের বিরুদ্ধে ১০০ শতাংশ মাঠে নামবেন তারকা ফুটবলার। বিশ্বকাপের মঞ্চে মেসির পরে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা এখন এমবাপেই।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget