এক্সপ্লোর

India vs Brazil Highlights: ব্রাজ়িলের বিস্ময়-বালকের শিল্প, লিনোর ম্যাজিক, ভারতের লড়াই ব্যর্থ করে সাম্বার ঝড়ে ৪-০

IND vs BRA: ১৫ বছর আগে যে শহরে অভিষেক হয়েছিল অধিনায়ক লিওনেল মেসির। ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্তিনার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। সেই কলকাতাতেই ব্রাজ়িল ভক্তদের মন জয় করলেন এস্তেভাও।

সন্দীপ সরকার, কলকাতা: একমাত্র মহাতারকা হিসেবে উজ্জ্বল ছিলেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। তাঁর অবসর ঘোষণার পর যেন ব্রাজ়িল ফুটবলের জৌলুসও রক্তাল্পতায় ভুগছিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি ভবিষ্যতের মহাতারকা পেয়ে গেল ভারতের মাটি থেকেই? 

এস্তেভাও উইলিয়ান (Estevao Willian)। মাত্র ১৯ বছর বয়স। তাঁকে বলা হচ্ছে ব্রাজ়িল ফুটবলের বিস্ময়-বালক। চেলসিতে খেলেন। তবে এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে শুরু থেকে খেলার সুযোগ পাননি। সেই এস্তেভাওকে শনিবার ভারতের বিরুদ্ধে শুরু থেকে খেলালেন ব্রাজ়িলের কোচ কার্লো আন্সেলোত্তি। ডন কার্লোর প্রশিক্ষণে কি সেলেকাওরা পেয়ে গেল ভরসার অপর নাম?

সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে শৈল্পিক ফুটবল উপহার দিলেন ১১ নম্বর জার্সি পরে খেলা এস্তেভাও। হাঁটাচলা, হেয়ারস্টাইল দেখলে ভিনিসিয়াস জুনিয়র বলে বিভ্রান্তি হতে পারে। এতটাই সাদৃশ্য। ভিনিসিয়াস জুনিয়রও শনিবার শুরু থেকে খেললেন। দ্বিতীয়ার্ধে কোচ আন্সেলোত্তি তাঁকে তুলে নেওয়ার আগে পর্যন্ত বার দুয়েক ভারতের বক্সে ঢুকে পড়ে কর্নার আদায় করার বাইরে আর কিছু করতে পারলেন না ভিনি। আর ভিনিসিয়াসের নিষ্প্রভ থাকার রাতে জ্বলে উঠলেন এস্তেভাও। সেই কলকাতার বুকে।

১৫ বছর আগে যে শহরে অভিষেক হয়েছিল অধিনায়ক লিওনেল মেসির। ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্তিনার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। সেই কলকাতাতেই ব্রাজ়িল ভক্তদের মন জয় করলেন এস্তেভাও। ম্যাচের ২৮ মিনিট পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল ভারত। মনবীর সিংহ, রায়ান উইলিয়ামসদের খেলা দেখে তখন কে বলবে যে ভারতের ফিফা ব়্যাঙ্কিং ১৩৮ আর ব্রাজ়িল ৬! ভারত কখনও বিশ্বকাপ খেলেনি। আর ব্রাজ়িল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন।

২৮ মিনিটে প্রথম গোল কর ব্রাজ়িল। ভারতের বক্সের ডান প্রান্ত থেকে ঢুকে একক দক্ষতায় বাঁ পায়ের গোলার মতো মাটি ঘেঁষা শটে গোল করলেন এস্তেভাও। তবে শুধু গোল করলেন না, এস্তেভাও গোল করালেনও। ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় গোল ব্রাজ়িলের। মাঝমাঠ থেকে বল বাড়ালেন এস্তেভাও। সেই বল ধরে মাটি ঘেঁষা নিখুঁত শটে গোল করলেন পেদ্রো। স্কোরলাইন ভারত - ০ ব্রাজ়িল - ২। এস্তেভাও দেখালেন, তিনি বড় মঞ্চের জন্য তৈরি হচ্ছেন।

দ্বিতীয়ার্ধে আবার সুপার সাবের ম্যাজিক। স্যামুয়েল ডায়াস লিনো। যাঁকে নামানো হয়েছিল ভিনিসিয়াসের পরিবর্তে। ফ্ল্যামিঙ্গোর হয়ে ক্লাব ফুটবল খেলেন। লিনো করলেন জোড়া গোল। প্রথমটি ৫৮ মিনিটে। দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে। ৪-০ গোলে ভারতকে হারাল ব্রাজ়িল।

আর ভারতের প্রাপ্তি? প্রথমার্ধে ২৮ মিনিট পর্যন্ত লড়াই। মনবীর সিংহ, রায়ান উইলিয়ামসদের বারবার ব্রাজ়িল বক্সে ঢুকে পড়া। ৬৪ মিনিটে উইলিয়ামসের শট গোললাইন থেকে বাঁচালেন মাউরো। তা না হলে ম্যাচ ৪-১ হতে পারত। ম্যাচের শেষে ভারতীয় ফুটবলারদের আলিঙ্গন করতে দেখা গেল ভিনি, মারকুইনহোসদের। ভিনির সঙ্গে মনবীর জার্সি বদলও করলেন। যেন ভারতীয় ফুটবলারদের লড়াইকে সম্মান জানালেন সাম্বার ঝড় তোলা ফুটবলাররা।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget