Argentina Football Team: মেসি খেলা ছাড়ায় অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন আর এক ফুটবলার? দিলেন ইঙ্গিত
Leandro Paredes: ৩২ বছর বয়স। বিশ্বকাপের পর ১০ ম্যাচ নির্বাসিত হয়েছেন পারেদেস। তাঁকে জাতীয় দলের জার্সিতে ফের কবে দেখা যাবে মাঠে?

বুয়েনস আইরেস: তিনি আর্জেন্তিনার জাতীয় দলে (Argentina National Football Team) লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে নাছোড় লড়াই করেছেন ফুটবল পায়ে। কিন্তু মেসির অবসর তাঁকেও কেরিয়ার নিয়ে ভাবাচ্ছে। জানিয়ে দিচ্ছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া এখন তাঁর কাছে কঠিন।
তিনি, লিয়ান্দ্রো পারেদেস (Leandro Paredes)। বিশ্বকাপের ফাইনালে স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যিনি ১০ ম্যাচ নির্বাসিত হয়েছেন। মেসির অবসরের পর মানসিকভাবে ভেঙে পড়েছেন পারেদেস।
৩২ বছর বয়স। বিশ্বকাপের পর ১০ ম্যাচ নির্বাসিত হয়েছেন পারেদেস। তাঁকে জাতীয় দলের জার্সিতে ফের কবে দেখা যাবে মাঠে? নিজের কেরিয়ার, ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বললেন পারেদেস।
আর্জেন্তিনার ইএসপিএনের সঙ্গে কথা বলতে গিয়ে পারেদেস বলেছেন, 'আমার পক্ষে খেলা চালিয়ে যাওয়া কঠিন। আমি এটা বলছি নিজের নির্বাসনের কথা মাথায় রেখে, আর লিওর সিদ্ধান্তের জন্য। ও না থাকলে যেমন সব কিছু যেমন চলছিল সেভাবে চালিয়ে যাওয়া কঠিন। এটা সত্যি ভীষণ কঠিন সিদ্ধান্ত হবে। কিন্তু খেলা চালিয়ে যাওয়া খুবই কঠিন। আমি নিশ্চিতভাবে কোচের সঙ্গে কথা বলব। তারপর দেখা যাবে আমি কী সিদ্ধান্ত নিই।'
আর্জেন্তিনার জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ পারেদেস। মেসির সঙ্গে বহু ম্যাচ আর্জেন্তিনাকে জিতিয়েছেন। বহু যুদ্ধের সৈনিক। পারেদেস বলেছেন, 'আমরা দারুণ মান নিজেদের জন্য তৈরি করেছিলাম। সেই একইরকম গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা কঠিন। আমরা একটা অবিশ্বাস্য গ্রুপ তৈরি করেছিলাম। আপ সেই দলে আমাদের একজন নেতা ছিল। লিও। যে আর থাকবে না। আমি কোচের সঙ্গে কথা বলব। তবে খুব কঠিন হতে চলেছে।'
আরও পড়ুন: মেসির অবসরের পর পাকাপাকিভাবে তুলে রাখা হবে আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি?
মেসির অবসরের পর সোশ্যাল মিডিয়ায় লম্বা বার্তা দিয়েছিলেন পারেদেস। তিনি লিখেছিলেন, 'আমি এই খবরটার জন্য তৈরি ছিলাম। কিন্তু একেবারেই তৈরি ছিলাম না। আর্জেন্তিনীয় হওয়ায় আমার জন্য যা করেছো, জাতীয় দলের ভক্ত হিসাবে, সতীর্থ হিসাবে, বন্ধু হিসাবে। ভাষায় প্রয়োগ করতে পারব না তুমি কত মহান। ফুটবলার হিসাবে তো বটেই, মানুষ হিসাবে। তোমার সঙ্গে জাতীয় দলে খেলতে পেরেছি বলে আমি ভাগ্যবান।'
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি






















