এক্সপ্লোর

Lionel Messi Event Vandalism: যুবভারতীতে মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসকে পুলিশের সমন, ৫ জুনের মধ্যে দিতে হবে হাজিরা

Aroop Biswas: শতদ্রুর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যুবভারতীতে মেসিকাণ্ডে (Lionel Messi Event Vandalism) অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) পুলিশের সমন। ৫ জুনের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ। মেসির অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়।।

গত ৩০ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে শতদ্রু দাবি করেন মেসির অনুষ্ঠানে যে অব্যবস্থা হয়েছে, তার জন্য দায়ী ছিলেন অরূপ বিশ্বাস। ভারতীয় ন্যায়সংহিতা ৩-র সাবসেকশন ৫, ৩০৮ সাবসেকশন ২, ৩১৮ সাবসেকশন ৪, ৩৫১ সাবসেকশন ২ ও ৬১ সাবসেকশন ২, এই ধারাগুলিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

এবিপি আনন্দকে শতদ্রু সেইদিন জানিয়েছিলেন, 'প্রথমে অরূপ বিশ্বাসেরই নাম দিলাম কারণ ওঁ আমরা ইভেন্টটাকে শেষ করে দিয়েছিলেন। প্রধান দোষ তো অরূপ বিশ্বাসেরই ছিল। ওঁ মাঠে ঢুকেছিলেন, আমার থেকে জোর করে টিকিট নিয়েছিলেন, ভয় দেখিয়ে পরিবারের লোকজনের জন্য অ্যাক্রিডেশন কার্ড করিয়েছিলেন। পুরো শো -ফ্লোটা নষ্ট করেছিলেন, মেসির গায়ে হাত দিয়েছিলেন। ওঁ একাই তো শেষ করে দিয়েছিলেন আমার ইভেন্টটা।'

শতদ্রুর করা সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয় এবং সেই কাণ্ডেই এবার নোটিস ধরানো হল বলে বিধাননগর পুলিশ কমিশনার সূত্রে খবর। কিছুক্ষণ আগেই নোটিস রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কাছে পৌঁছেও গিয়েছে বলে শোনা যাচ্ছে। অরূপ বিশ্বাসকে তদন্তকারী আধিকারিকরা এই মামলায় জিজ্ঞাসাবাদ করবেন। 

শতদ্রু আরও জানিয়েছিলেন তিনি প্রাথমিকভাবে সবার আগে অরূপ বিশ্বাসের নামেই অভিযোগ করলেও, পরবর্তীতে আরও ব্যক্তিদের নাম ধীরে ধীরে তাতে যোগ করবেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল,  'ওঁর নামে ব্যক্তিগতভাবে আমি মামলা দায়ের করলাম। পুলিশের ১২০ ধারায় আমি এর সঙ্গে বাকিদেরও নাম জুড়তে পারি। সেটাও করা হবে, তবে আগে অরূপ বিশ্বাসের নামে এফআইআরটা দায়ের করার জন্য জানিয়েছিলাম। পুলিশ সেটা নিয়েছে। এখনই কোনওকিছু শেষ হয়ে যাচ্ছে না। ১২০ জি ধারায় আরও লোকজনের নাম যোগ করা হবে।'

আরও পড়ুন:- রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামছেন মেসি, আর্জেন্তিনার ২৬ সদস্যের দল ঘোষণা 

পাশাপাশি শতদ্রু প্রশ্ন তোলেন তিনি যদি অযোগ্যই হতেন, তাহলে বাকি শহরগুলিতে কীকরে সুষ্ঠুভাবে মেসির অনুষ্ঠানগুলি আয়োজিত হল? 'আমায় অন্যায়ভাবে সেই সময় পুলিশ গ্রেফতার করেছিল। আমি তো চেয়েছিলাম অনুষ্ঠানটা হোক, তাইজন্য়ই তো মেসিকে এনেছিলাম। বাকি তিনটি শহরেও তো আমরাই ইভেন্ট ছিল। সেই ইভেন্টগুলি আমার অনুপস্থিতিতে হল কী করে? আমি যদি অযোগ্য হতাম তাহলে তো সব জায়গাতেই ব্যর্থ হতাম। কিন্তু তা তো হয়নি। এখানে অরূপ বিশ্বাস এবং পুলিশের চূড়ান্ত ব্যর্থতার জন্য আমায় বলি করা হয়েছিল', দাবি তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
Argentina Football Team: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
Messi In Kolkata: মেসির সঙ্গে কীভাবে মাঠে! CAB-র কমিটি মেম্বারের বিরুদ্ধে FIR শতদ্রুর, কী বলছেন অভিযুক্ত?
মেসির সঙ্গে কীভাবে মাঠে! CAB-র কমিটি মেম্বারের বিরুদ্ধে FIR শতদ্রুর, কী বলছেন অভিযুক্ত?
FIFA World Cup 2026: নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
Advertisement

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget