এক্সপ্লোর

Messi Final Match: আর্জেন্তিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি, ভারতে কীভাবে দেখবেন ম্যাচ?

Argentina vs Benin: ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে আগ্রহ। পিছিয়ে নেই ভারতীয় ফুটবলপ্রেমীরাও। কোথায়, কীভাবে ম্যাচটি দেখা যাবে, জানতে কৌতূহলী সকলেই।

বুয়েনস আইরেস: দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন তিনি। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, জোড়া কোপা আমেরিকা, ফাইনালিসিমা, অলিম্পিক্সে সোনা। তবে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লিওনেল মেসি। 

তাঁকে শেষবার নীল-সাদা জার্সিতে মাঠে দেখা যাবে বেনিনের বিরুদ্ধে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। সেই ম্যাচই হবে আর্জেন্তিনার মহাতারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এখন থেকেই সেই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।

সেই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে আগ্রহ। পিছিয়ে নেই ভারতীয় ফুটবলপ্রেমীরাও। কোথায়, কীভাবে ম্যাচটি দেখা যাবে, জানতে কৌতূহলী সকলেই।

ভারতে ম্যাচটি সরাসরি দেখার ব্যবস্থা হয়েছে। ভারতে বিশ্বকাপ সম্প্রচার করেছিল যে ওটিটি প্ল্যাটফর্ম, সেই জি ফাইভে দেখানো হবে ম্যাচ। ভারতীয় ফুটবলপ্রেমীরা যে খবর জেনে উচ্ছ্বসিত।   

 

বুয়েনস আইরেসের বিখ্যাত এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচ। আধুনিক ফুটবল বদলে গিয়েছে যাঁর ছোঁয়ায়, সেই মেসি শেষ ম্যাচ খেলবেন দেশের মাটিতে। এক সোনালি অধ্যায়ের সমাপ্তি সরাসরি দেখা যাবে ভারতেও।

 

কাদের ম্যাচ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা ও বেনিন

কোথায় খেলা

বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচ

কবে-কখন ম্যাচ

ম্য়াচটি ক্যালেন্ডার অনুযায়ী ৭ অক্টোবর, ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে চারটেয় কিক অফ

লাইভ স্ট্রিমিং

জি ফাইভ মোবাইল অ্যাপে হবে ম্যাচের সরাসরি সম্প্রচার

 

জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইসের অন্তর্গত ইউনাইটেড স্পোর্টসের চিফ বিজনেস অফিসার বাভেশ জানাভলেকর বলেছেন, 'বিভিন্ন প্রজন্মের সমর্থকদের একত্রিত করতে পারে ফুটবল। আর মেসির বিদায়ী ম্যাচ ভীষণই তাৎপর্যপূর্ণ। খেলাটাকে যাঁরা ভালবাসেন, যাঁরা একটা দারুণ সফরের সমাপ্তি দেখতে চান, আর্জেন্তিনার জার্সিতে তাঁরা শেষবারের মতো মেসিকে দেখার সুযোগ পাবেন।'

ফুটবল বিশ্বকাপ দেখানোর পাশাপাশি বুন্দেশলিগা, সেরি আ-র মতো টুর্নামেন্ট সম্প্রচার করে জি ফাইভ।

আরও পড়ুন: চার-ছক্কা মারায় আরও ভয়ঙ্কর কোহলি, আতঙ্কিত প্রতিপক্ষ বোলাররা, চমকে ওঠার মতো পরিসংখ্যান

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
Premier League: মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
Premier League Exclusive: দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget