Messi On World Cup Final: বিশ্বকাপ ফাইনাল সত্যিই স্পেনকে ছেড়ে দিয়েছিল আর্জেন্তিনা? অবশেষে মুখ খুললেন মেসি
Messi Farewell Match: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্তিনা। লিওনেল মেসিদের পরপর দুবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল।

বুয়েনস আইরেস: বিশ্বকাপ ফাইনালে কি স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর্জেন্তিনা?
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্তিনা। লিওনেল মেসিদের পরপর দুবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে ফাইনালের পর বিতর্ক তৈরি হয়েছিল একটি অভিযোগকে ঘিরে। বলা হয়েছিল, স্পেনকে ফাইনাল 'ম্যাচ ছেড়ে দিতে' বাধ্য হয়েছিল আর্জেন্তিনা। মেসির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তিনি টানেলের মধ্যে ফুটবলারদের বলেছিলেন, যা হয়েছে সব কিছু ভুলে যেতে হবে। সেই সময় এনজ়ো ফার্নান্দেজ়কে কাঁদতেও দেখা যায়। তারপর থেকে চর্চা চলছে, আর্জেন্তিনার ওপর কি ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য চাপ ছিল?
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্তিনা। গোটা ম্যাচে স্পেনের গোল লক্ষ্য করে কোনও শটই নেয়নি আর্জেন্তিনা। যে আর্জেন্তিনা টুর্নামেন্টে ১৯টি গোল করেছিল। তারপরই বিতর্কের ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, ম্যাচ স্পেনকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছিল আর্জেন্তিনার ওপর।
অবশেষে এ নিয়ে মুখ খুললেন আর্জেন্তিনা তথা বিশ্ব ফুটবলের সেরা নক্ষত্র লিওনেল মেসি। বেনিনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেই নীল-সাদা জার্সি চিরতরে তুলে রাখলেন মেসি। বেনিনের বিরুদ্ধে গোল করে ও করিয়ে আর্জেন্তিনার জয়ের নায়ক তিনি। ম্যাচের শেষে মেসি বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিতর্কের দিকে ইঙ্গিত করেন।
#AD10S 🐐 𝙏𝙖𝙣𝙩𝙤𝙨 𝙙𝙚𝙨𝙞𝙚𝙧𝙩𝙤𝙨 𝙦𝙪𝙚 𝙘𝙧𝙪𝙘𝙚́ 𝙏𝙖𝙣𝙩𝙤𝙨 𝙖𝙩𝙖𝙟𝙤𝙨, 𝙚𝙨𝙦𝙪𝙞𝙫𝙚́ 𝙏𝙖𝙣𝙩𝙖𝙨 𝙗𝙖𝙩𝙖𝙡𝙡𝙖𝙨 𝙦𝙪𝙚 𝙥𝙞𝙣𝙩𝙖𝙧𝙤𝙣 𝙢𝙞𝙨 𝙝𝙚𝙧𝙞𝙙𝙖𝙨 𝙋𝙤𝙧𝙦𝙪𝙚 𝙡𝙤𝙨 𝙙𝙞́𝙖𝙨 𝙨𝙚 𝙣𝙤𝙨 𝙫𝙖𝙣 𝙌𝙪𝙞𝙚𝙧𝙤 𝙘𝙖𝙣𝙩𝙖𝙧 𝙝𝙖𝙨𝙩𝙖 𝙚𝙡 𝙛𝙞𝙣𝙖𝙡 𝙋𝙤𝙧 𝙤𝙩𝙧𝙖 𝙣𝙤𝙘𝙝𝙚 𝙘𝙤𝙢𝙤 𝙚𝙨𝙩𝙖, 𝙙𝙤𝙮 𝙢𝙞 𝙫𝙞𝙙𝙖
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) October 7, 2026
মেসি বলেন, "শেষ বিশ্বকাপটা আমার জন্য অনেক কিছু ছিল। আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম। খুব কাছাকাছি এসেছিলাম। আর সত্যিটা হল, অস্বাভাবিক কিছু হয়নি। আমরা সর্বস্ব দিয়েছিলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের নিংড়ে নিয়েছিল। শারীরিকভাবে ও মানসিকভাবে। সত্যিটা হল, আমরা শেষ পর্যন্ত জিতেছিলাম। আমরা ঠিক সেরকম লড়াই করেছি, যা এই জার্সি পরে প্রত্যেক মুহূর্তে করে গিয়েছি। সকল সতীর্থ মিলে, যাদের সঙ্গে খেলেছি। বলতে দ্বিধা নেই যে, আমার সব সতীর্থরা এই জার্সিটার জন্য সর্বস্ব দিয়েছে।"






















