এক্সপ্লোর

Mohun Bagan: ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে শিল্ড ফাইনালে মোহনবাগান, শনিবার ডার্বিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন

IFA Shield: বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সবুজ-মেরুন শিবিরের পরীক্ষা ছিল। ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।

কলকাতা: আইএফএ শিল্ডের (IFA Shield) ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী! ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান (Mohun Bagan) । শিল্ড কাদের, নির্ধারিত হবে শনিবার । ফাইনালে সেদিন মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল (East Bengal) ।

বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সবুজ-মেরুন শিবিরের পরীক্ষা ছিল । ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান । একটি গোল করেছেন দিমিত্রি পেত্রাতস । অপর গোলটি আত্মঘাতী ।

শনিবার যুবভারতী স্টেডিয়ামে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান । আরও একটি কলকাতা ডার্বি দেখতে চলেছেন দুই প্রধানের সমর্থকেরা ।

বুধবার জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে রাখেননি মোহনবাগানের কোচ হোসে মোলিনা । জেসন কামিংসের পাশে খেলান দিমিত্রি পেত্রাতোসকে । শুরু থেকেই চাপ তৈরি করছিল মোহনবাগান । তবে খেলার মধ্যে ছন্দের অভাব ফুটে উঠছিল । ব্রাজিলীয় রবসন মাঝমাঠ থেকে পরিচালনা করছিলেন গোটা দলকে । যদিও ম্যাচের গতির বিপরীতে সুযোগ পায় ইউনাইটেড । তাদের নাইজিরীয় স্ট্রাইকার ক্রিস্টোফার চিজোবার শট বাঁচান মোহনবাগানের গোলকিপার ।

দিমিত্রি পেত্রাতোসের গোলে প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগেই এগিয়ে যায় সবুজ-মেরুন । গোলের পরেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে মোহনবাগান । দ্বিতীয়ার্ধেও সেই দাপট বজায় ছিল । ৪৯ মিনিটে মোহনবাগান ২-০ করে ।

এই ম্যাচে মোহনবাগান একাধিক গোল করার সুযোগ পেলেও, সেগুলো তারা কাজে লাগাতে পারেনি । ৪৫ মিনিটে গোল করেন পেত্রাতোস । দলগত সাফল্যেই আসে সেই গোল । পেত্রাতোসের ফ্রি-কিক পাঞ্চ করে সরিয়ে দিতে চেয়েছিলেন ইউনাইটেড গোলকিপার সুব্রত । তবে রবসন বলটাকে তাঁর বাঁ দিকে পেয়ে যান । এরপর তিনি কামিংসকে পাস বাড়ান । কামিন্স বলটা নিয়ে আবারও পেত্রাতোসের দিকে ঠেলে দেন । ইউনাইটেড রক্ষণের বাধা অতিক্রম করে গোল করেন অস্ট্রেলীয় ফরওয়ার্ড । গোলকিপার সুব্রতকে পরাস্ত করে তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন । 

 

ম্যাচে নামার আগে মোহনবাগান কোচকে চিন্তায় ফেলেছিল মনবীর সিংহ এবং অনিরুদ্ধ থাপার চোট । ছিলেন না বিশাল কাইথও । তবে মোহনবাগানের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে সমস্যা হয়নি ।              

সেরা শিরোনাম

Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget