এক্সপ্লোর

Lionel Messi event Vandalism: যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন শতদ্রু দত্ত

Aroop Biswas: হুমকি, বেআইনিভাবে টিকিট বিক্রির অভিযোগে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR করলেন শতদ্রু দত্ত।

কলকাতা: যুবভারতীতে মেসি-কাণ্ডে (Lionel Messi event Vandalism) অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে FIR। আয়োজক শতদ্রু দত্তের (Satadru Dutta) অভিযোগের ভিত্তিতে FIR। মেসি-কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR। হুমকি, বেআইনিভাবে টিকিট বিক্রির অভিযোগে FIR। চাপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগে অরূপের বিরুদ্ধে FIR।

কয়েকদিন আগেই শতদ্রু দত্ত দক্ষিণ বিধাননগর থানায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, ডিজিপি রাজীব কুমারদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তখন অবশ্য এফআইআর লঞ্চ হয়নি, তবে আজ নতুন করে অভিযোগ জানান শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের নামে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় ন্যায়সংহিতা ৩-র সাবসেকশন ৫, ৩০৮ সাবসেকশন ২, ৩১৮ সাবসেকশন ৪, ৩৫১ সাবসেকশন ২ ও ৬১ সাবসেকশন ২, এই ধারাগুলিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পরবর্তীতে আরও যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধেও নতুন করে অভিযোগ জানাবেন বলে শতদ্রু সংবাদমাধ্যমকে জানান। 

সেই মেসি অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা এবিপি আনন্দকে জানান, 'ওঁর নামে ব্যক্তিগতভাবে আমি মামলা দায়ের করলাম। পুলিশের ১২০ ধারায় আমি এর সঙ্গে বাকিদেরও নাম জুড়তে পারি। সেটাও করা হবে, তবে আগে অরূপ বিশ্বাসের নামে এফআইআরটা দায়ের করার জন্য জানিয়েছিলাম। পুলিশ সেটা নিয়েছে। এখনই কোনওকিছু শেষ হয়ে যাচ্ছে না। ১২০ জি ধারায় আরও লোকজনের নাম যোগ করা হবে।'

শতদ্রুর দাবি অরূপ বিশ্বাস দায়িত্ব নিয়ে সেই দিন অনুষ্ঠানটিকে শেষ করে দিয়েছিলেন। তিনি বলেন, 'প্রথমে অরূপ বিশ্বাসেরই নাম দিলাম কারণ ওঁ আমরা ইভেন্টটাকে শেষ করে দিয়েছিলেন। প্রধান দোষ তো অরূপ বিশ্বাসেরই ছিল। ওঁ মাঠে ঢুকেছিলেন, আমার থেকে জোর করে টিকিট নিয়েছিলেন, ভয় দেখিয়ে পরিবারের লোকজনের জন্য অ্যাক্রিডেশন কার্ড করিয়েছিলেন। পুরো শো -ফ্লোটা নষ্ট করেছিলেন, মেসির গায়ে হাত দিয়েছিলেন। ওঁ একাই তো শেষ করে দিয়েছিলেন আমার ইভেন্টটা।'

পাশাপাশি শতদ্রু প্রশ্ন তোলেন তিনি যদি অযোগ্যই হতেন, তাহলে বাকি শহরগুলিতে কীকরে সুষ্ঠুভাবে মেসির অনুষ্ঠানগুলি আয়োজিত হল? 'আমায় অন্যায়ভাবে সেই সময় পুলিশ গ্রেফতার করেছিল। আমি তো চেয়েছিলাম অনুষ্ঠানটা হোক, তাইজন্য়ই তো মেসিকে এনেছিলাম। বাকি তিনটি শহরেও তো আমরাই ইভেন্ট ছিল। সেই ইভেন্টগুলি আমার অনুপস্থিতিতে হল কী করে? আমি যদি অযোগ্য হতাম তাহলে তো সব জায়গাতেই ব্যর্থ হতাম। কিন্তু তা তো হয়নি। এখানে অরূপ বিশ্বাস এবং পুলিশের চূড়ান্ত ব্যর্থতার জন্য আমায় বলি করা হয়েছিল', দাবি তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
FIFA World Cup 2026: বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
বিশ্বকাপপূর্বে ফিটনেস সমস্যায় ভুগছেন এমবাপে? সালিবাকে নিয়ে উদ্বেগ? মুখ খুললেন ফ্রান্স কোচ দেশঁ
Argentina Football Team: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
Advertisement

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget