এক্সপ্লোর

Satadru Dutta on Kolkata Messi Event: 'অপরিপক্ক ক্রীড়ামন্ত্রী...' মেসিকাণ্ড নিয়ে অরূপ বিশ্বাসকে একহাত নিলেন শতদ্রু দত্ত

Lionel Messi Kolkata Tour: কলকাতায় মেসি ইভেন্টের প্রধান আয়োজক শতদ্রু দত্তের দাবি তৎকালীন ক্রীড়মন্ত্রী অরূপ বিশ্বাস শোয়ের অংশই ছিলেন না।

কলকাতা: ১৩ ডিসেম্বর, দিনটা কলকাতাবাসীদের জন্য অত্যন্ত আনন্দের, এক স্মরণীয় দিন হওয়ার কথা ছিল। সেইদিনই তো বিশ্বজয়ী, মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির কলকাতায় যুবভারতীতে আসার কথা ছিল। দর্শকরা তাঁকে এক ঝলক দেখার জন্য কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন। তবে তারপরে যা হল, তাতে দিনটা স্মরণীয় তো হয়ে থাকল, তবে সেটা মেসিকে দেখার আনন্দের জন্য, তবে তাঁকে দেখতে না পাওয়ার ক্ষোভ (Kolkata Messi Event Vandalism) এবং তারপরের না না কর্মকাণ্ডের জন্য। দায়িত্ব নিয়েই এবার সেই মেসিকাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরেই বিস্ফোরক দাবি করলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)।

'ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। যারা টিকিট দিয়েছিল, তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে', ক্রীড়া দফতরের দায়িত্বে এসেই জানিয়ে দিয়েছেন নিশীথ প্রামাণিক। এবার সেই মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তও মুখ খুললেন। কোনও রাখঢাক না করে একহাত নিলেন তৎকালীন ক্রাড়ীমন্ত্রী অরূপ বিশ্বাসকে। তাঁর স্পষ্ট দাবি অরূপ বিশ্বাস সেইদিন নিজের দায়িত্ব পালন করেননি।

আয়োজক সংস্থার কর্ণধার শতদ্রু দত্ত দাবি অরূপ বিশ্বাস (Aroop Biswas) তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছিলেন। তিনি বলেন, 'নিরাপত্তায় বিঘ্ন ঘটা এক বিষয়, কিন্তু সত্যি বলতে ওইদিন অপরিপক্ক ক্রীড়ামন্ত্রী তাঁর দায়িত্ব পালন করেননি। তিনি রাজ্যের আবেগ, সমর্থকদের আবেগ নিয়ে খেলা করেছেন এবং আমি তাঁর এই অবহেলার বলি হই। ওঁ নিজের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছেন। অরূপ বিশ্বাস তো ওই শোয়ের অংশই ছিলেন না।'

আরও পড়ুন:- যুবভারতীতে মেসিকাণ্ডের তদন্তে খুলছে ফাইল? বড় ইঙ্গিত দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক 

এরপরে শতদ্রু আরও দাবি সেইদিন অরূপ বিশ্বাসকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলা হলেও, তিনি সেই নির্দেশ তো পালন করেনইনি, উপরন্তু, মেসি তাংর আচরণে বিরক্তও হন। 'সিপিও পর্যন্ত তাঁকে মাঠ থেকে বেরোতে বলতে বাধ্য হয়েছিলেন। তবে তার পরিবর্তে ঠিক মেসি যেখানে যেখানে যাচ্ছিলেন, তিনি সাঙ্গপাঙ্গ সমেত সেখানে ছুটছিলেন। লিওনেল মেসি গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। ওঁরা নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা করেছিলেন এবং সত্যি বলতে বিষয়টা নিরাপত্তা বিঘ্ন হওয়ার মতোই ছিল', দাবি শতদ্রুর।

মেসিকাণ্ডের পর সরকারের তরফে সম্পূর্ণভাবে দায় ঠেলা হয়েছিল শতদ্রু দত্তের আয়োজক সংস্থার দিকে। এমনকী শতদ্রুকে গ্রেফতার পর্যন্ত করা হয়। এবার সেই শতদ্রু তৎকালীন ক্রীড়ামন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন। 

Advertisement

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলার পরেই ছাঁটাই হলেন কোচ
বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলার পরেই ছাঁটাই হলেন কোচ
FIFA World Cup 2026: বিশ্বকাপের মঞ্চে উরুগুয়েকে আটকে দিল সৌদি, ইরানের সঙ্গে ড্র করল নিউজিল্য়ান্ড
বিশ্বকাপের মঞ্চে উরুগুয়েকে আটকে দিল সৌদি, ইরানের সঙ্গে ড্র করল নিউজিল্য়ান্ড
FIFA World Cup 2026: বিশ্বকাপে মিশরেরর আত্মঘাতী গোলে হার বাঁচাল বেলজিয়াম
বিশ্বকাপে মিশরেরর আত্মঘাতী গোলে হার বাঁচাল বেলজিয়াম
FIFA World Cup 2026: অঘটনের বিশ্বকাপ! শক্তিশালী স্পেনকে আটকে দিল কেপ ভার্দে
অঘটনের বিশ্বকাপ! শক্তিশালী স্পেনকে আটকে দিল কেপ ভার্দে
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Embed widget