Cristiano Ronaldo: আরবভূমিতে প্রথম খেতাব রোনাল্ডোর, সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল নাসের
Saudi Pro League: ২০২৩ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। চলতি বছরই ফুটবল বিশ্বকাপ। পর্তুগালের জার্সিতে শেষবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবেন সি আর সেভেন।

রিয়াধ: প্রথমবার সৌদি প্রো লিগ (Saudi Pro League 2026) জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronado)। চার বছর আগে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন কাতার বিশ্বকাপের পর। এরপর থেকে এই প্রথমবার সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হল আল নাসের। তারা বৃহস্পতিবার ডামাককে হারিয়ে দিয়েছিল ৪-১ ব্যবধানে। নিজে জোড়া গোলও করেন রোনাল্ডো। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। চলতি বছরই ফুটবল বিশ্বকাপ। পর্তুগালের জার্সিতে শেষবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবেন সি আর সেভেন। তার আগে এই ট্রফি জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে পর্তুগালের সুপারস্টারের।
View this post on Instagram
আল নাসের এই নিয়ে ১১ তম শিরোপা জিতে নিল। রোনাল্ডো শিবিরে যোগ দেওযার পর যদিও এটিই প্রথম খেতাব আরবের ক্লাবটির। আল হিলালের থেকে দু পয়েন্ট এগিয়ে থাকায় শিরোপা নিশ্চিত করেছে আল নাসের।
ম্য়াচে আল নাসেরের হয়ে প্রথম গোলটি করেন সেনেগালের সাদিও মানে। প্রথমার্ধের শেষের দিকে তাঁর পা থেকে গোল আসে। এরপর বিরতিতে যায় দুটো দল। বিরতি থেকে ফিরেই কিংসলে কোমান গোল করেন। এরপর দুটো গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে ম্য়াচ ও শিরোপা নিশ্চিত করেন ক্লাবের জন্য। সোদি আরবে খেলা শুরুর পর থেকে তিন মরশুম মিলে মোট ১০০-র বেশি গোল ইতিমধ্যেই করে ফেলেছেন তারকা এই স্ট্রাইকার। ম্য়াচে জয় নিশ্চিত বুঝে নেওয়ায় খেলা শেষের তিন মিনিট আগে মাঠ থেকে তুল নেওয়া হয়েছিল ৪১ পেরনো রোনাল্ডোকে। তাঁকে অভিবাদ জানায় গোটা স্টেডিয়াম। রোনাল্ডো তাঁর কেরিয়ারে পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ইতালি ও সৌদি আরবে ঘরোয়া লিগের শিরোপা জিতেছেন। উল্লেখ্য়, আল নাসরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র শিরোপাটি ছিল ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ, কিন্তু সেটি ফিফা-অনুমোদিত শিরোপা নয়। সেই হিসেবে দেখতে গেলে এই সৌদি প্রো লিগই বড় কোনও ফিফা অনুমোদিত টুর্নামেন্টে, যেখানে চ্যাম্পিয়ন হল আল নাসের। আর সেই জয়ের অন্যতম কারিগর রোনাল্ডো। এখনও পর্যন্ত পর্তুগালের স্কোয়াড ঘোষণা করা হয়নি। নিঃসন্দেহে রোনাল্ডো সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন।





















