Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Pedro Rodriguez: নিজের কেরিয়ারে মোট ৭৯৪টি ম্যাচ খেলে ১৯৭টি গোল করেছেন সদ্য অবসর নেওয়া তারকা ফরোয়ার্ড।

মাদ্রিদ: আজ ভোররাতে (ভারতীয় সময় অনুযায়ী) লিওনেল মেসি নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। সেই দিনই তাঁর দীর্ঘদিনের প্রাক্তন সতীর্থ ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। মেসির পাশাপাশি বার্সেলোনার জার্সি গায়ে লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ সবই জিতেছিলেন তিনি। জাতীয় দলের হয়েও তাঁর সাফল্য প্রশ্নাতীত। বিশ্বকাপ থেকে উয়েফা ইউরো সবই জিতেছেন তিনি। তবে আর নয়। ৩৯ বছর বয়সে অবসর ঘোষণা করলেন মহাতারকা ফুটবলার।
কথা হচ্ছে স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ়ের (Pedro Rodríguez)। আজ প্রাক্তন বার্সেলোনা, চেলসি, লাজ়িও তথা স্পেন উইঙ্গার নিজের বুটজোড়া তুলে রাখার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেন। তিনি লেখেন, 'আমার মনে হয় এটাই এগিয়ে এসে জীবনের নতুন অধ্যায় শুরুর করার সঠিক সময়। আমি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারায় গর্বিত এবং সকলে যারা এই স্বপ্নকে সত্যি করতে সহায়তা করেছেন, তাঁদের ধন্যবাদ। আমায় এত আনন্দ দেওয়ার জন্য ফুটবলকে ধন্যবাদ।'
Siento que es el momento. El momento para dar un paso adelante y comenzar una nueva etapa en mi vida. Me voy orgulloso por haber vivido mi sueño y por todas las personas que estuvieron a mi lado para hacerlo realidad. Gracias fútbol por hacerme tan feliz. ❤️⚽️ https://t.co/4sEI3GFGQU
— Pedro Rodríguez (@_Pedro17_) October 7, 2026
নিজের কেরিয়ারে মোট ৭৯৪টি ম্যাচ খেলে ১৯৭টি গোল করেছেন পেদ্রো। স্প্যানিশ উইঙ্গার জাতীয় দলের জার্সি গায়েও ৬৫ ম্যাচে ১৭টি গোল করেছেন। কেরিয়ারে গুচ্ছ গুচ্ছ ট্রফিও জিতেছেন স্প্যানিশ তারকা। তবে যেদিন আর্জেন্তিনার জার্সি গায়ে মেসি নিজের শেষ ম্য়াচ খেললেন, সেই দিনই কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিলেন তাঁর প্রাক্তন সতীর্থ পেদ্রো।
২০১১ সালে মেসির পাশাপাশি পেদ্রোও পেপ গুয়ার্দিওলার তত্ত্বাবধানে বার্সেলোনার ট্রেবলজয়ী দলের অংশ ছিলেন। তিনি চার বছর পর লুই এনরিকের বার্সেলোনার হয়েও ফের একবার ২০১৫ সালে ট্রেবল জিতেছিলেন। তারপর চেলসি দলে যোগ দিয়ে প্রিমিয়ার লিগও জেতেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে পেদ্রো ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। দুই বছর পর তিনি ২০১২ সালের উয়েফা ইউরোও জিতেছিলেন। নিজের কেরিয়ারের শেষ পাঁচ বছর লাজ়িওর হয়ে সিরি এ-তে খেলেন তিনি। তবে আর নয়, এবার অবসর ঘোষণা করলেন পেদ্রো।























