এক্সপ্লোর

Virat Kohli-Anushka Sharma: আরসিবির নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জয়ের পরেই বৃন্দাবনের আশ্রমে ছুটলেন বিরাট ও অনুষ্কা

RCB IPL Champion: আমদাবাদে নাগাড়ে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি এবং সেই ফাইনাল দেখতে কিন্তু বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও মাঠে উপস্থিত ছিলেন।

বৃন্দাবন: সপ্তাহান্তেই মাত্র দ্বিতীয় দল হিসাবে নাগাড়ে দ্বিতীয় আইপিএল খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আরসিবির এই জয়ের অন্যতম কারিগর মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। সেই কোহলিই এবার আইপিএল খেতাব জয়ের পর সস্ত্রীক বৃন্দাবনের (Premanand Maharaj) আশ্রমে গেলেন।

আমদাবাদে মায়াবী রাতে ফের একবার ইতিহাস সৃষ্টি করে আইপিএল খেতাব উঠেছে আরসিবিরই (RCB IPL Champion) হাতে। দলের হয়ে গত মরশুমের মতো এ মরশুমেও সর্বাধিক রান করেন বিরাট কোহলি। এমনকী তিনিই আরসিবির হয়ে ফাইনালে সর্বাধিক ৭৫ রানের ইনিংস খেলার পাশাপাশি উইনিং শটটিও মারেন। সেই জয়ের পরে ফের একবার উচ্ছ্বাসে ভাসেন বিরাট। সেই ফাইনাল ম্য়াচ দেখতে অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন। ম্যাচের পরে বিরাট কোহলির সঙ্গে অনুষ্কাকেও উচ্ছ্বসিত দেখায়। ম্যাচের পর তো তাঁদের জয় উদযাপন করতে নাচ করতেও দেখা যায়। 

আরও পড়ুন:- বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও 

তবে এবার নাচ, গান নয়, বিরাটরা ছুটলেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে। মহাতারকা জুটিকে অতীতেও বারংবার প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে বিভিন্ন সময়ে যেতে দেখা গিয়েছে। বারংবার সেই দর্শনের ভিডিও ভাইরাল হয়েছে। এবার ফের একবার সেই মহারাজের আশ্রমেই দেখা গেল 'বিরুষ্কা'-কে। বিরাট ও অনুষ্কার আশ্রমে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁদের নিজেদের গাড়ি থেকে বেরিয়ে খালি পায়ে হেঁটেই প্রেমানন্দ মহারাজের আশ্রমের দিকে যেতে দেখা যায়।

 

কোহলি সাদামাটা খাকি রঙের প্যান্ট এবং খয়েরি রংয়ের টি-শার্ট পরেছিলেন। অনুষ্কা একটি বেবি পিঙ্ক রংয়ের কুর্তি এবং গোলাপি রঙের ওড়না মাথায় দিয়েছিলেন। তাঁদের কয়েকজন মহারাজ মিলে স্বাগত জানিয়ে আশ্রমে নিয়ে যান এবং পরবর্তীতে তাঁদের প্রেমানন্দ মহারাজের আর্শীবাদ নিয়ে আশ্রম থেকে বেরিয়ে আসতেও দেখা যায়। 

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত বার আইপিএল জয়ের পর আরসিবির বিজয়োল্লাসের সময় পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের প্রাণহানি হয়। এবারে আইপিএল জয়ের পর সরকারিভাবে আরসিবি কোনও বিজয়োল্লাস না করলেও, বেশ কয়েকজন সমর্থক বিভিন্ন জটলা সৃষ্টি করেন বাড়তি ভিড়ে খানিকটা হুড়োহুড়ি এবং ঝামেলাও হয়। তবে এবার কর্ণাটক পুলিশ কিন্তু দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। তাই সেই ঝামেলা বাড়েনি এবং কোনও বড় রকমের ক্ষতিও হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
Advertisement

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget